মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• দুর্গাপূজা বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে একত্র করে : সারাহ কুক • ডায়াবেটিস নিয়ন্ত্রণে মিষ্টি আলুর যত গুণ • জুলাইয়ে ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি : জামায়াত আমির • ডিজেলের বাড়তি খরচ সামলাতে কৃষকদের ৮ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা ট্রাম্পের • প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ৩৯ হাজার কৃষক পেলেন ১২ কোটি টাকা • রোনালদোর ৪০ সেকেন্ডের বেতনেই জরিমানা পরিশোধ! • দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ • অর্থপাচার মামলায় এক দিনের রিমান্ডে দিলীপ আগরওয়ালা • ইশরাক কাজটা ভালোই করেছে, তবে হাতে অস্ত্র নেওয়া ঠিক হয়নি : স্পিকার • জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর : গোলাম পরওয়ার

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

রোনালদোর ৪০ সেকেন্ডের বেতনেই জরিমানা পরিশোধ!

রোনালদোর ৪০ সেকেন্ডের বেতনেই জরিমানা পরিশোধ!

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
নিষেধাজ্ঞা ৩০ দিনের, জরিমানা ২৫৫ ইউরো (৩৫ হাজার টাকা)। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর মতো মহাতারকার কাছে এই জরিমানা কতটা ধাক্কার? হিসাব বলছে, সৌদি আরবের ক্লাব আল নাসরে তার বার্ষিক বেতন অনুযায়ী জরিমানার সমপরিমাণ অর্থ আয় করতে সময় লাগতে পারে মাত্র ৪০ সেকেন্ড!

কোচ জর্জ জেসুসের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ায় পর্তুগিজ ফুটবল ফেডারেশনের ‘নামকাওয়াস্তে’ শাস্তির মুখে পড়েছেন রোনালদো—এই খবর এখন অনেকেরই জানা।

তার জরিমানার অঙ্কটি দেখার পর তো সামাজিক যোগাযোগমাধ্যমে হাসাহাসি চলছে।  
আল নাসর রোনালদোকে বছরে আনুমানিক ২০ কোটি ৮৪ লাখ ইউরো বেতন দেয়, যা বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৮শ ৯১ কোটি ৭৫ লাখ ৮৪ হাজার টাকা! প্রতি সেকেন্ডে আয় দাঁড়ায় ৬ দশমিক ৬১ ইউরো (৯১৭ টাকা)।

সেই হিসেবে রোনালদোকে ২৫৫ ইউরো জরিমানা পরিশোধ করতে দরকার মাত্র ৪০ সেকেন্ডের বেতন। অর্থাৎ, সাধারণ মানুষের কাছে যে অঙ্কটি বড়, রোনালদোর কাছে তা অনেকটা চায়ের বিলের মতো!

এ তো গেল জরিমানার কথা।

৩০ দিনের নিষেধাজ্ঞাও রোনালদোর জাতীয় দলের ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলবে না। কারণ তার সাজা ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে; শেষ হবে ৩০ অক্টোবর। 
অর্থাৎ, রোনালদো ২০ দিনের নিষেধাজ্ঞা এরই মধ্যে ভোগ করে ফেলেছেন। বাকি আর ১০ দিন।

এই সময়ের মধ্যে পর্তুগালের কোনো ম্যাচ নেই। 
আগামী নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ডেনমার্ক ও ওয়েলসের বিপক্ষে খেলবে পর্তুগাল। সব মিটমাট হয়ে উয়েফা নেশনস লিগের এই দুই ম্যাচে রোনালদোকে আবার দেশের জার্সিতে দেখা যেতে পারে।  

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz