বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• রাজধানী থেকে সাবেক দুই মেয়রসহ আ. লীগের ৩ নেতা গ্রেফতার • মিনহাসের অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডকে উড়িয়ে পাকিস্তানের টানা জয় • সাত বছরেই ৪৯ কবিতার কাব্যগ্রন্থ, নিউইয়র্কে ক্ষুদে কবি পরমাকে ঘিরে সাহিত্যিকদের মিলনমেলা • সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী • ক্যানসারে মারা গেলেন অভিনেত্রী-গায়িকা লুয়া ব্লাঙ্কো • আজ বিজয়া দশমী • ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী • ইরানে সরকার উৎখাতে আমি ও ট্রাম্প অঙ্গীকারবদ্ধ : নেতানিয়াহু • ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি : অ্যাটর্নি জেনারেল • ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থনের প্রস্তাব প্রত্যাখ্যান জেডি ভ্যান্সের

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

রাজধানী থেকে সাবেক দুই মেয়রসহ আ. লীগের ৩ নেতা গ্রেফতার

রাজধানী থেকে সাবেক দুই মেয়রসহ আ. লীগের ৩ নেতা গ্রেফতার

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা ও দুই মেয়রসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রাজধানীর মোহাম্মদপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাদের কারাগারে পাঠানো হয়।

অভিযুক্তরা হলেন- কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পাবনার ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ, ঈশ্বরদী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মিন্টু এবং আটঘরিয়া পৌরসভার সাবেক মেয়র ও আটঘরিয়া উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম রতন

২০ অক্টোবর (মঙ্গলবার) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু ঈসা।

শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন।

এর আগে সোমবার বিকাল ৪টার দিকে মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৯ অক্টোবর (সোমবার) রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ইকবাল রোডের প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টার সংলগ্ন বাসা নং-২/১০ এর সামনে পাকা রাস্তার ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কতিপয় নারী ও পুরুষ সদস্য অবৈধ মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন গলির দিকে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তিনজনকে আটক করতে সক্ষম হয়।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz