বুধবার, ২১ অক্টোবর ২০২৬

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

যশোরে ১৮০ ভরি স্বর্ণের বারসহ আটক ১

যশোরে ১৮০ ভরি স্বর্ণের বারসহ আটক ১

বিজ্ঞাপন
যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে ১৮টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় ১৮০ ভরি বা ২ কেজি ৯০ গ্রাম। এ সময় স্বর্ণ বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। আজ বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শার্শা থানাধীন দক্ষিণ বুরুজবাগান এলাকার প্রাইম ব্রিকসের সামনে বিশেষ অভিযান চলাকালে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।

নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফ হোসেন জানান, বিশেষ অভিযান চলাকালে একটি মোটরসাইকেল তল্লাশি করে ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়। এ ঘটনায় একজনকে মোটরসাইকেলসহ আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নিয়মিত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরো জানান, উদ্ধার করা স্বর্ণের উৎস, এগুলো কোথা থেকে কোথায় নেওয়া হচ্ছিল এবং এর সঙ্গে কোনো চোরাচালান চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা জানতে তদন্ত প্রয়োজন। এ ঘটনায় আটক ব্যক্তির পরিচয়, স্বর্ণের আনুমানিক বাজারমূল্য এবং মামলা-সংক্রান্ত বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঠিকানা/এসআর
 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz