বুধবার, ২১ অক্টোবর ২০২৬

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

২৫ অক্টোবর রাতে রিয়াদে পুনরায় ফ্লাইট চালু করছে বিমান

২৫ অক্টোবর রাতে রিয়াদে পুনরায় ফ্লাইট চালু করছে বিমান

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের হামলাজনিত সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী ২৫ অক্টোবর দিবাগত রাতে রাজধানী রিয়াদে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাংলাদেশ সময় রাত ১টা ২৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি রিয়াদের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

বুধবার (২১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে রিয়াদগামী অন্যান্য ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে সৌদি আরবের দাম্মামগামী ফ্লাইট ২১ অক্টোবর থেকে পুনরায় চালু করেছে বিমান। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। বোয়িং ৭৭৭ উড়োজাহাজ দিয়ে এসব ফ্লাইট পরিচালনা করা হবে।

জেদ্দা রুটে আগামীকাল ২২ অক্টোবর ঢাকা থেকে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

অন্যদিকে মদিনাগামী ফ্লাইট ১৮ অক্টোবর থেকে নিয়মিত পরিচালিত হচ্ছে। বোয়িং ৭৮৭ উড়োজাহাজ দিয়ে এ রুটে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত মদিনা রুটের ফ্লাইট পরিচালনা ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, সৌদি আরবগামী ফ্লাইট পরিচালনা ও সময়সূচি নিয়ে পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে। টিকিট, বুকিং ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের বিমানের নিকটস্থ বিক্রয় কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz