বুধবার, ২১ অক্টোবর ২০২৬

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন

ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
বিজয়া দশমীতে শারদীয় দুর্গোৎসবের আনন্দে মেতে উঠলেন অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন। বুধবার (২১ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বন্ধুদের সঙ্গে সিঁদুর খেলার আয়োজনে অংশ নেন তিনি। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর মন্দির প্রাঙ্গণে অন্যদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেন শাওন।

বুধবার সকালে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয় বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। পরে দেবী দুর্গাকে সিঁদুর দিয়ে বরণ এবং সিঁদুর খেলার আয়োজনে অংশ নেন ভক্তরা। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরেও ছিল উৎসবমুখর পরিবেশ। সেখানেই বন্ধুদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় শাওনকে।

উৎসবে অংশ নেওয়ার কারণ জানিয়ে শাওন বলেন, ‘আমরা বন্ধু, ঈদের দিন ওরা বাসায় আসে। আমাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে। তাই তাদের সঙ্গে আনন্দ ভাগ করতে এসেছি।’

সিঁদুর খেলার সময় অংশগ্রহণকারীরা একে অপরের কপালে সিঁদুর ও আবিরের রং লাগিয়ে আনন্দ ভাগ করে নেন। তবে উৎসবের উচ্ছ্বাসের পাশাপাশি দেবী দুর্গার বিদায়ের বিষাদও ছুঁয়ে যায় উপস্থিত ভক্তদের।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz