শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• প্রশ্নফাঁসের জন্য আমাকে কোনোভাবে ফাঁসিয়ে দেয়া যায় না : আসিফ মাহমুদ • চিন্তার মধ্যে যেন অসুর না থাকে: ভারতীয় হাইকমিশনার • দিল্লিতে টানটান উত্তেজনা, ধ্রুব রাঠি-অভিজিৎসহ আটক শত শত • এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক • প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়ক অবরোধ পরীক্ষার্থীদের • সংগীত পরিচালক ইবরার টিপু জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে • বাংলাদেশ কোনো দেশের ওপর নির্ভরশীল হতে চায় না, অংশীদার হতে চায় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী • প্রেম নাকি ভালোবাসার অভিনয়? মিলিয়ে নিন এই ৩টি লক্ষণ • শিগগিরই সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান • ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে আটক

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে কেপ ভার্দে ড্র করে নকআউট নিশ্চিত করে। এই ঐতিহাসিক অর্জনের পর যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ব্রকটনে বসবাসরত বৃহত্তম কেপ ভার্দিয়ান সম্প্রদায়ের শত শত মানুষ রাস্তায় নেমে উল্লাস শুরু করেন।

পরবর্তীতে এই আনন্দ উদযাপন হাঙ্গামায় রূপ নেয় এবং একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। এতে চারজন গুলিবিদ্ধ হয়। ব্রকটন শহরের মেইন স্ট্রিট এবং পার্ক স্ট্রিটের সংযোগস্থলে এই ঘটনা ঘটে।

মার্কিন টেলিভিশন এবিসির প্রতিবেদনে বলা হয়, ম্যাসাচুসেটসের পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে বিশ্বকাপের একটি ম্যাচের পর শত শত মানুষ আনন্দ উদ্‌যাপনই জড়ো হয়, পরে তা হাঙ্গামায় রূপ নিলে পরবর্তী গোলাগুলিতে অন্তত চারজন গুলিবিদ্ধ হয়েছে। ব্রকটন পুলিশ বিভাগ জানিয়েছে, শুক্রবার (২৬ জুন) মধ্যরাতের কিছুক্ষণ আগে তারা গোলাগুলির একাধিক খবর পেয়েছে। গুলিবিদ্ধ চারজনকেই দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের বর্তমান শারীরিক অবস্থা ঠিক কেমন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলেও জানিয়েছে পুলিশ।

ঘটনার পর তাৎক্ষণিকভাবে পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে জোর তদন্ত চলছে।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz