সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• এআই ব্যবহার করে প্রতারণা, নিজেকে বাঁচাবেন যেভাবে • মাঠে ফেরার অনুমতি পেয়েই অধিনায়ক রিজওয়ান • জুলাইকে ধারণ না করলে জাতীয় প্রত্যাশা পূরণ হবে না • স্বাস্থ্যের জন্যে উপকারী ‘কালো দুধ’, বানানোর পদ্ধতিও সহজ • প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের • জুলাইকে ধারণ না করায় বিরোধীদল আমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে অংশ নেয়নি: প্রধানমন্ত্রী • হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ পুনর্বিবেচনার আবেদন খারিজ • সৌদি আরবের ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি • কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, নিহত ৪ • ফ্রান্সে দাঙ্গা-লুটপাটের পর শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান ম্যাক্রোঁর

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
সৌদি আরবে একটি বেসামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ আরোহীর সবাই নিহত হয়েছেন। দেশটির উত্তর উপকূলের কাছে রাস তানুরায় এই দুর্ঘটনা ঘটে। খবর আল-জাজিরার। 

২৮ জুন (রবিবার) সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসপিএ দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরামকো অয়েল কোম্পানির মালিকানাধীন হেলিকপ্টারটি রাস তানুরায় দুর্ঘটনার শিকার হয়। এতে হেলিকপ্টারে থাকা পাইলট ও আরোহীসহ ১৪ জনের সবাই নিহত হন। তারা সবাই সৌদি নাগরিক। 

এদিকে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে এসপিএ। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ইরান যুদ্ধের কারণে প্রায় চার মাস বন্ধ থাকার পর গত শুক্রবার সৌদি আরামকো রাস তানুরা তেল শোধনাগারে পুনরায় কার্যক্রম শুরু করে।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz