শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ওপেনএআইয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা • নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার থেকে সরে এলেন ট্রাম্প • কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ • হেনস্তার আগে দূতাবাস ড. ইউনূসকে নিরাপত্তা দেয়নি কেন? • কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ • ঢাকা দূষিত শহরের তালিকায় প্রথম বা দ্বিতীয়, এটি দেশের জন্য লজ্জার : প্রধানমন্ত্রী • দেশে ফের বাড়ল ডলারের দাম • ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪ • মার্কিন মধ্যবর্তী নির্বাচন কী এবং কেন গুরুত্বপূর্ণ • নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

জুলাই আন্দোলনকে কটাক্ষ : শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় জিডি

জুলাই আন্দোলনকে কটাক্ষ : শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় জিডি

মেহের আফরোজ শাওন (বাঁয়ে) ও মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগ তুলে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামের এক নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ৩ জুলাই (শুক্রবার) সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের প্রতিনিধিরা এই অভিযোগ জমা দেন।

শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই স্বপন শুক্রবার রাতে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, অভিযোগকারীরা লিখিত আবেদনে দাবি করেছেন, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলনের স্মৃতি ও এর শহীদদের আত্মত্যাগের বিষয়ে অবমাননাকর মন্তব্য ও কর্মকাণ্ড পরিচালনা করেছেন।

অভিযোগপত্রে বিশেষভাবে উল্লেখ করা হয়, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ। কিন্তু অভিযুক্তরা এই আন্দোলন এবং এর সঙ্গে জড়িত আবেগ ও ঘটনাপ্রবাহ নিয়ে বিভ্রান্তিকর ও অবমাননাকর অপপ্রচার চালিয়েছেন। এছাড়া শান্তা ফারজানা নামের ওই নারী সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করার একটি ভিডিও প্রকাশ করেছেন বলে অভিযোগে জানানো হয়, যা জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক অভিযোগটি জমা নেওয়া হয়েছে। এখন অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু হবে। তদন্তে অপরাধের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz