বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা : প্রধানমন্ত্রী • ভোটে পিছিয়ে যাওয়ার শঙ্কায় নেতানিয়াহু, কী হতে যাচ্ছে ইসরায়েলে? • বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্বারোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর • মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন • যাত্রাবাড়ীতে গুলিতে যুবক নিহত • আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়া সেই জামায়াত নেতাকে অব্যাহতি • লাল কার্ডকাণ্ডের পর ৬ ম্যাচের নিষেধাজ্ঞার মুখে নেইমার • আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী • জাপানে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ফলপ্রসূ হয়েছে : হুমায়ূন কবির • ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​আলোচনা করে সংবিধান সংশোধন করতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

​আলোচনা করে সংবিধান সংশোধন করতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিরোধী দলসহ সবার সঙ্গে আলোচনা করে সংবিধান সংশোধন করতে চায় সরকার। ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) জাতীয় সংসদে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির চতুর্থ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বৈঠকে বিরোধী দলকে অন্তর্ভুক্ত করে সংবিধান সংশোধন আনার প্রস্তাব দেওয়া হয়। সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমাদের আলোচনার দ্বার উন্মুক্ত। আমরা আহ্বান জানাই, তারা যেন সংবিধান সংশোধন কমিটিতে নাম দেন, অন্তর্ভুক্ত হন এবং আলোচনায় আসেন। আমরা সবার সাথে আলোচনা করে অংশগ্রহণমূলক ইনক্লুসিভ একটা সংশোধনী আনতে চাই।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন সামাজিক শক্তি, সংগঠন, ব্যক্তিত্বদের সাথেও বসব। বিগত ১৭ বছরে যারা গুম, খুন, নিপীড়নের শিকার হয়েছেন তাদের পরিবার এবং যারা জীবিত আছেন তাদের সঙ্গে প্রতিনিধিত্ব আকারে বসব। আর জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সাথে বসব। এভাবে আমরা প্রায় সকল শ্রেণিপেশার ব্যক্তিদের সাথে, তাদের প্রতিনিধিদের সাথে আলোচনা করে সমাজের একটা চিত্র, মতামত, পরামর্শ নেওয়ার চেষ্টা করব।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এরপর আমরা সংবিধান বিশেষজ্ঞদের সাথে আলোচনা করব। তাদের পরামর্শ নিয়ে আমরা প্রতিবেদন প্রণয়ন করব। এরপরে সেই প্রতিবেদন ভিত্তিতে বিল জাতীয় সংসদে উত্থাপিত হবে। তখনও আবার আলাপ-আলোচনা হবে। সংসদে হবে, সংসদের বাইরেও মতামত নেওয়া হবে। এভাবে আমরা একটা গ্রহণযোগ্য সংশোধনী সমঝোতার ভিত্তিতে গ্রহণ করতে পারব বলে বিশ্বাস করি।

আজকের বৈঠকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রয়োজনীয়তা নিয়েও কথা হয়। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘প্রস্তাব এসেছে দুইকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের আদৌ বাংলাদেশে প্রয়োজন আছে কি না? যেহেতু এটা একক রাষ্ট্র। আমাদের সংবিধানে বলাই আছে, এটা একটি ইউনিটারি ইন্ডিপেন্ডেন্ট সুভারেন রিপাবলিক। এখানে কোন অঙ্গরাজ্য সিস্টেম নাই। সেই বিবেচনায় তারা বলেছেন, এটা পুনর্বিবেচনা করা যায় কিনা। তবে আমরা জুলাই জাতীয় সনদে একমত হয়েছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন করব। এই হিসাবেই আমরা যেতে চাই।’

বৈঠকে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ এবং বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও কথা হয়। এছাড়া বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে অতিথিদের চিন্তাভাবনা জানান।

এ সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘যারা বক্তব্য দিয়েছেন সেগুলো আমরা রেকর্ড করেছি এবং সবাইকে অনুরোধ করেছি তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতি এবং প্রক্রিয়া, গঠনের রূপ এগুলো সম্পর্কে আমাদের ওপেন ডিসকাশন দরকার, প্রস্তাব দরকার। যেটা সুষ্ঠু বিবেচিত হবে, পার্লামেন্ট বিবেচনা করবে, আমরা সেটাই গ্রহণ করব।’

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz