বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

পল্লবীতে পার্কিংয়ে থাকা দুই যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা

পল্লবীতে পার্কিংয়ে থাকা দুই যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা

বিজ্ঞাপন
রাজধানীর পল্লবীতে পার্কিংয়ে থাকা বিকল্প পরিবহন ও অভিজাত পরিবহন নামে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার (১১ নভেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে পল্লবী থানার সেকশন-১২-এর ফুলকলি মোড়ে এ ঘটনা ঘটে। এতে একটি বাসের পুরো আসন ও বডি পুড়ে গেছে। অন্য বাসটির পেছনের দুটি জানালার কাচ, আসন ও কাভার ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ফুলকলি মোড়ে রাস্তার ওপর পার্কিং করা বিকল্প পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ১১-৯২৫৬) এবং অভিজাত পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ১৫-০১৪৪) অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। পরে আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন পানি দিয়ে তা নিয়ন্ত্রণে আনেন।

এদিকে, বিকল্প পরিবহনের বাসটির ক্ষয়ক্ষতির পরিমাণ ৮ থেকে ১০ লাখ টাকা। আর অভিজাত পরিবহনের বাসটির ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ হাজার টাকা।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারও করা যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে।

বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, জনগণের মনে আতঙ্ক সৃষ্টির জন্য দুষ্কৃতিকারীরা বাসে আগুন দিচ্ছে। এই দুই বাসে আগুন দেওয়ার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz