মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• জাপানকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান • ‘যুক্তরাষ্ট্র নয়, ইরান আমাদের সঙ্গে যুদ্ধ শুরু করেছে’: ট্রাম্প • ‘আমি এই দেশে আর নাই’, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবা রুমির • ‘আমি এই দেশে আর নাই’, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবা রুমির • ‘আমি এই দেশে আর নাই’, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবা রুমির • বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী • তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নতুন চিন্তাভাবনা কেন? • কনি আইল্যান্ডে ‘কস্ট অব লিভিং ক্ল্যাসিক’ ফুটবল টুর্নামেন্ট • নিউইয়র্ক সিটির ৩ হাজার গাড়িতে থাকবে গতি নিয়ন্ত্রণ প্রযুক্তি • স্ন্যাপ ও মেডিকেইড সুবিধা ধরে রাখতে নিউইয়র্ক সিটির নতুন ওয়েবসাইট

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​বৃষ্টির দিনে রান্না করুন সিলেটের সাতকড়া দিয়ে গরুর মাংস

​বৃষ্টির দিনে রান্না করুন সিলেটের সাতকড়া দিয়ে গরুর মাংস

সাতকড়া দিয়ে গরুর মাংস। ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন
সিলেটের নাম শুনলেই চোখে ভেসে ওঠে সবুজ পাহাড় আর ঝরনার দৃশ্য, আর স্বাদে মনে পড়ে যায় একদম আলাদা একটা গন্ধ, সাতকড়া দিয়ে রান্না করা গরুর মাংস। যারা একটু ভিন্ন স্বাদের গরুর মাংস খুঁজছেন, তাদের জন্য একদম আলাদা, পারফেক্ট একটা রেসিপি সাতকড়া দিয়ে গরুর মাংস। চলুন, অন্যভাবে কিন্তু একই উপকরণ আর পদ্ধতিতে দেখে নিই কীভাবে খুব সহজে এই রান্নাটা করা যায়—

যা যা লাগবে

গরুর মাংস – ১ কেজি, সাতকরা – ১টি, বড় পেঁয়াজ – ৫টি (স্লাইস করা), পেঁয়াজ বাটা – ১ কাপ, রসুন বাটা – দেড় টেবিল চামচ, আদা বাটা – ১ টেবিল চামচ, মরিচের গুঁড়ো – ১ টেবিল চামচ, হলুদের গুঁড়ো – আধা টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো – ১ টেবিল চামচ, জিরার গুঁড়ো – আধা টেবিল চামচ, গরম মসলার গুঁড়ো – আধা চা চামচ, তেল – ১ কাপ, পানি – প্রয়োজনমতো, লবণ – স্বাদমতো

যেভাবে রান্না করবেন

প্রথমেই একটি কড়াইয়ে গরুর মাংস তুলে নিন। এবার একে একে পেঁয়াজ স্লাইস, পেঁয়াজ বাটা, রসুন-আদা বাটা, সব গুঁড়ো মসলা, তেল আর লবণ দিয়ে দিন। পুরো মিশ্রণটা মাঝারি আঁচে ধীরে ধীরে কষতে থাকুন—এই সময়টাই আসল, কারণ এখানেই মাংসে মসলার স্বাদ ঢুকে যায়।

পাঁচ-ছয় মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে দিন, যেন পানি শুকিয়ে মাংসটা একটু ভাজা ভাজা হয়। এরপর আবার কয়েক মিনিট অপেক্ষা করুন।

এখন আসল টুইস্ট—সাতকড়া যোগ করার সময়। মাংসের মধ্যে সাতকড়া দিয়ে দিন এবং পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিন। এবার ধীরে ধীরে সেদ্ধ হতে দিন, যাতে সাতকরার টক-মিশ্রিত ঘ্রাণ পুরো মাংসে ছড়িয়ে পড়ে। 

মাংস ভালোভাবে নরম হয়ে গেলে শেষে গরম মসলার গুঁড়ো ছিটিয়ে আরও কিছুক্ষণ চুলায় রেখে দিন।

পরিবেশন

চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন। ভাতের সাথে এই সাতকড়া গরুর মাংস—একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এটা নিশ্চিত।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz