শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

গাছে ফুল ফুটে আছে

মোহাম্মদ সোহরাব আলী | প্রকাশ : ২৩ ফেব্রুয়ারী ২০২৪, ১৪:০১
গাছে ফুল ফুটে আছে
বিজ্ঞাপন
সেদিন সনো গাছে দেখে
মনে হলো ফাগুন এসে গেছে
ফুলগুলো ফুটে আছে
সাদা সাদা গাছে গাছে।

মনের মধ্যে শুরু হলো আনন্দ
সেটা কি প্রকাশ করার মতো
বারে বারে তাকিয়ে ভাবি
এটা আমাদের বাংলাদেশ নাকি?
ফুল ভেবে হাত দিয়ে ধরতে গেছি
ওমা এ তো ঠান্ডা লাগে দেখি
ফুল কি কভু এত ঠান্ডা হয় নাকি
পরে মনে হলো এটা কি সত্যিই বাংলাদেশ নাকি?

না, এটা নয় বাংলাদেশ
বসন্ত এসেছে বাংলাদেশে
ফুলে ফুলে দেশ ভরে গেছে
কত যে মিস করি দেশকে।
কমেন্ট বক্স
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz