শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

পারবে হতে

উৎপলকান্তি বড়ুয়া | প্রকাশ : ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০০:৫৮
পারবে হতে
বিজ্ঞাপন
তোমার শহর রোদ ঝলমল
আমার শহর বৃষ্টি,
কোন বাসনায় আমার সজীব
এই সবুজে দৃষ্টি?

তোমার শহর রঙিন শহর
আলো নিয়ন বাতির,
পারবে তুমি রৌদ্র-মেঘের
কউ জমাতে খাতির?

তোমার শহর টাটকা দুপুর
সূর্য নূপুর দু’পায়,
কোন বাসনায় খুঁজো বেভুল
শীতল ছায়ার উপায়।

তোমার শহর কঠোর-কঠিন
অট্টালিকার বহর,
পারবে হতে অমল অতুল
মনের প্রথম প্রহর?

তোমার শহর সুখের মহল
সোনায় মোড়া খাঁটি,
মিশতে কি এই পারবে মনে
অতুল পরিপাটি?
কমেন্ট বক্স
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz