শনিবার, ১০ অক্টোবর ২০২৬

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

একুশের তাৎপর্য

সুজন দাশ | প্রকাশ : ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১৪:৩৬
একুশের তাৎপর্য
বিজ্ঞাপন
রক্তে রাঙানো একুশের দিন
বুকের গভীরে আছে অমলিন
চেতনায় কাছে ডাকে,
একুশ আমার জাতির গর্ব
বিভেদ কালিমা ঢাকে।

একুশের মূলে ছিল গভীরতা
হাত ধরে তার আসে স্বাধীনতা
পেয়েছি নতুন দেশ,
একুশ জাগায় আশার হৃদয়ে
সম্ভাবনার রেশ।

জাতিসত্তা ও শিকড়ের টানে
একুশ সবারে একসাথে আনে
দেখায় পথের দিশা,
বিপ্লবে দেয় প্রেরণার সুর
হটে যায় অমানিশা।

শহীদ স্মৃতির গৌরব মেখে
রুখি অন্যায় কালো দিই ঢেকে
শুভবোধে জেগে উঠি,
অন্তরে পাই বল ও সাহস
মহৎ আলোকে ফুটি।
কমেন্ট বক্স
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz