যুদ্ধে ইরানের গবেষণা অবকাঠামোর ৩০০ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে : ইরান

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১৫:১৫ , অনলাইন ভার্সন
ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের জেরে ইরানের গবেষণা অবকাঠামোতে প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দেশটির বিজ্ঞান, প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক অর্থনীতি বিষয়ক উপদেষ্টা হোসেইন আফশিন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর (আইআরএনএ) বরাতে আফশিন বলেন, যুদ্ধের সময় ইরান এমনসব উদীয়মান প্রযুক্তি নিয়ে কাজ করছিল, যেগুলোর সঙ্গে কোনো ধরনের সামরিক প্রয়োগের সম্পর্ক ছিল না। কিন্তু ইসরায়েল সেসব গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতাকেই লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

তার ভাষ্য, 'দেশের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সক্ষমতাকে দুর্বল করার উদ্দেশ্যেই এসব হামলা চালানো হয়েছে। তবে এই ক্ষয়ক্ষতি কাটিয়ে আমরা আরও শক্তিশালীভাবে গবেষণা অবকাঠামো পুনর্গঠন করবো।'

হোসেইন আফশিন আরও বলেন, আধুনিক বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রেই নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায় ইরান। কারণ, যেদেশ এই খাতে বিনিয়োগ করবে, ভবিষ্যতে সেই দেশই সফলতা অর্জন করবে। ইরানি কর্মকর্তার এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন সাম্প্রতিক সংঘাতের পর দেশটি যুদ্ধের কারণে বিভিন্ন খাতে হওয়া ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করতে শুরু করেছে। যদিও গবেষণা অবকাঠামোর ক্ষয়ক্ষতি বা ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি তেহরান।

ঠিকানা/এএস
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]