​বরিশালের পথে প্রধানমন্ত্রী

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১০:০১ , অনলাইন ভার্সন
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বরিশাল বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৩ জুলাই) ভোরে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হন তিনি। পথে বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানান।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সফরপথজুড়ে মানুষের আন্তরিক অভ্যর্থনা ও শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে গোটা দক্ষিণাঞ্চলজুড়ে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে আছে, গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল-বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচি, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরনদীর পাশে বৃক্ষরোপণ কর্মসূচি।

এ ছাড়া বিকেলে জেলার শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান রয়েছে।

এর আগে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি বরিশালে গিয়েছিলেন তারেক রহমান। 

বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ওই দিন দুপুরে বরিশাল নগরের বান্দরোডের বেলসপার্ক মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]