​গুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১১:১৫ , অনলাইন ভার্সন
রাজধানীর গুলিস্তানের আলু বাজার এলাকার একটি সেলুনে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গ্রাহক ও কারিগরসহ অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন।  মঙ্গলবার (১৪ জুলাই) দিনগত রাতে আলু বাজার এলাকার ‘আরমান হেয়ার কাটিং’ নামের সেলুনটিতে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের উদ্ধার করে রাতেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও বাকি ৯ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

দগ্ধ ব্যক্তিরা হলেন- গ্রাহক মো. ফারুক (৩৫), রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০), রফিক (২৫) এবং সেলুনের কারিগর সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬), সাকিব (১৭) ও আরমান (৩৭)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে গ্রাহক মো. ফারুকের অবস্থা সবচেয়ে আশঙ্কাজনক। তার শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া রিংকুর ২১ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, সামশেদের ১৫ শতাংশ, আরমানের ১৫ শতাংশ, রফিকের ১২ শতাংশ, রনির ১০ শতাংশ এবং জসিমের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। অন্যদিকে ১ শতাংশ দগ্ধ হওয়া কিশোর সাকিবকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]