​আলজেরিয়ায় এতিমখানায় অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু, আহত ১৯

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১৯:০৮ , অনলাইন ভার্সন
আলজেরিয়ার রাজধানীর উপকণ্ঠে একটি এতিমখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১১ জনের প্রাণহানি ও ১৯ জন আহত হয়েছে। ১৬ জুলাই (বৃহস্পতিবার) দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।

আলজেরিয়া সিভিল ডিফেন্স বা আলজিরিয়ান সিভিল প্রটেকশন জানায়, আলজিয়ার্সের মোহাম্মাদিয়া জেলায় আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের সদস্যরা এখনো কাজ করে যাচ্ছেন। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সংস্থাটি আরও জানায়, এ পর্যন্ত প্রাথমিক হিসাবে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে মৃতদের বয়স সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। আলজিয়ার্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে প্রধানমন্ত্রী সিফি ঘরিবকে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিতে দেখা গেছে।

আলজেরিয়ায় কয়েক দিন ধরে তীব্র তাপপ্রবাহ চলছে।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]