বার্লিন প্রাইড হামলার সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০১:২৮ , অনলাইন ভার্সন
জার্মানির রাজধানী বার্লিনে প্রাইড উদযাপনের কাছে জনতার ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত হয়েছেন। জার্মান সংবাদমাধ্যম আরবিবি জানিয়েছে, নিহত সন্দেহভাজন ২১ বছর বয়সী আব্দুল বাল্লুত।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৫ জুলাই) রাত থেকে দেশজুড়ে অভিযান চালিয়ে খোঁজা হচ্ছিল আবদুল বাল্লুতকে। পরে বার্লিনের স্পানডাউ জেলার একটি অ্যালটমেন্ট গার্ডেন কমপ্লেক্সে পুলিশের অভিযানে নিহত হন তিনি। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি বার্লিন পুলিশ।

এর আগে শনিবার সন্ধ্যায় বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটের কাছে টিয়ারগার্টেন পার্কসংলগ্ন এলাকায় প্রাইড উদযাপনের কাছে জনতার ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় ১ জন নিহত ও ২৯ জন আহত হন।

ইউরোপের অন্যতম বৃহত্তম এলজিবিটিকিউ আয়োজন ‘ক্রিস্টোফার স্ট্রিট ডে’ উপলক্ষে লাখ লাখ মানুষ বার্লিনে সমবেত হন। তবে এ ঘটনার পর উৎসবস্থলজুড়ে আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে।

উল্লেখ্য, ১৯৬৯ সালের নিউইয়র্কের ঐতিহাসিক স্টোনওয়াল আন্দোলনের স্মরণে ১৯৭৯ সাল থেকে প্রতিবছর বার্লিনে সমতা ও বৈষম্যবিরোধী এই প্রাইড প্যারেড আয়োজিত হয়ে আসছে।

তবে সাম্প্রতিক বছরগুলোতে জার্মানিতে ভিড়ের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার একাধিক ঘটনা ঘটেছে। এর আগে লাইপজিগ, ম্যানহাইম ও ম্যাগডেবার্গের ক্রিসমাস মার্কেটেও গাড়ি হামলায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছিলেন।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]