​আনোয়ারায় বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ৩ অটোরিকশা, নিহত ২

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ২২:১১ , অনলাইন ভার্সন
চট্টগ্রামের আনোয়ারায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।

৩০ জুলাই (বৃহস্পতিবার) রাত ৮টার দিকে উপজেলার টানেল সংযোগ চত্বরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পলি দত্ত (৩০) ও ইফা শীল (৪০)। পলি দত্ত উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিউরি এলাকার রমিজ মেম্বারের বাড়ির বাসিন্দা।

তার স্বামীর নাম কাজল দত্ত। তিনি দুই সন্তানের জননী। ইফা শীল একই এলাকার শিমুল শীলের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস টানেল সড়ক থেকে বের হয়ে টানেল চত্বরে থাকা একসঙ্গে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে সড়কের পাশে আব্দুল মান্নানের চায়ের দোকানে ঢুকে যায়।

এতে সিএনজিগুলো দুমড়েমুচড়ে যায় এবং সিএনজিচালক ও যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দুজনের মৃত্যু হয় এবং বাকি আহতদের চমেক হাসপাতালে পাঠানো হয়।

আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগে দুই নারীর মৃত্যু হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বাকিদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর হয়েছে। কয়েকজনকে চমেক হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]