পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ৩৪

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ১৬:৩৭ , অনলাইন ভার্সন
দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি কয়লাখনিতে বিষাক্ত মিথেন গ্যাস বিস্ফোরণে অন্তত ৩৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। ভেতরে আটকে পড়া অন্য শ্রমিকদের উদ্ধারে এখনও অভিযান চালাচ্ছেন উদ্ধারকারীরা।

৩১ জুলাই (শুক্রবার) বেলুচিস্তান প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও এএফপি।

পিডিএমএ এক বিবৃতিতে জানায়, ঘটনাস্থলে মোতায়েন থাকা উদ্ধারকারী দলের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৩৪ জন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভেতরে আটকে পড়া বাকি শ্রমিকদের খোঁজে যৌথ উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

প্রাদেশিক রাজধানী কোয়েটার কাছে সোরোঞ্জ এলাকার একটি গভীর খনিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) এই বিস্ফোরণের ঘটনা ঘটে। মিথেন গ্যাসের কারণে দুটি পাশাপাশি খনিতে ভয়াবহ ধস নামে। দুর্ঘটনার সময় খনির ভেতরে প্রায় ৩৬ জন শ্রমিক অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে।

প্রদেশের মুখ্য খনি পরিদর্শক মোহাম্মদ আতিফ জানান, মাটির প্রায় চার হাজার ফুট (১,২১৯ মিটার) গভীরে উদ্ধার তৎপরতা পরিচালনা করা হচ্ছে। রাতভর উদ্ধার অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে খনি নিরাপত্তাব্যবস্থা বেশ নাজুক। ফলে গ্যাস জমে প্রায়ই এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকে।

ঠিকানা/এএস
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]