সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ১৮:৩৭ , অনলাইন ভার্সন
দেশের সুগার মিলগুলো বছরে কয়েকটা মাস চালু থাকে। এগুলো সারা বছর উৎপাদনশীল করা যায় কিনা, সরকার সেই চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবীর রিজভী। ৩১ জুলাই (শুক্রবার) বিকেলে নাটোর সুগার মিল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, সরকার বাই প্রোডাক্ট তৈরি করে মিলগুলোকে লাভজনক করার পরিকল্পনা করছে। সেইসঙ্গে বিসিক সম্প্রসারণের স্থানীয় সংসদ সদস্যের পরামর্শের পাশাপাশি শিল্প স্থাপনে স্থানীয় উদ্যোক্তাদের গুরুত্ব দেওয়া হবে।

এ সময় জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ চিনিকল আখ চাষি কল্যাণ ফেডারেশনের সভাপতি মসলেম উদ্দিন, নাটোর সুগার মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সাইদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঠিকানা/এএস
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]