খুলনায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

প্রকাশ : ০১ অগাস্ট ২০২৬, ০১:৫৯ , অনলাইন ভার্সন
খুলনা জেলার দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোটরসাইকেলের তিন আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। মর্মান্তিক এ দুর্ঘটনায় নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের শেখ শিহাব প্রাণে বেঁচে গেলেও তার পরিবারের তিন সদস্য নিহত হন।

নিহতরা হলেন শেখ শিহাবের স্ত্রী ফারজানা (২২), শ্যালিকা রুবিয়া (২০) এবং তার ২২ মাস বয়সী কন্যাশিশু। তারা সবাই নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে ওই যাত্রীদের নিয়ে খুলনা থেকে কালিয়ার উদ্দেশে রওনা হন চালক শেখ শিহাব। রাত সাড়ে ৯টার দিকে দিঘলিয়া থানার আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ মোটরসাইকেলে থাকা দুই নারী নিহত হন।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]