​নানা অপপ্রচারের মাধ্যমে অনেকেই সরকারের কাজে বাধা সৃষ্টি করছে : রিজভী

প্রকাশ : ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫৯ , অনলাইন ভার্সন
নানা অ্পপ্রচারের মাধ্যমে অনেকেই সরকারের কাজে বাধা সৃষ্টি করছে— এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। ৮ আগস্ট (শনিবার) সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটে 'প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ মাসের উন্নয়ন যাত্রা’ নামক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, সরকারের যে কোনো গাফলতি হলে তা শক্ত হাতে ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী। আর জনগণের কাছে সরকার তার নিজের প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করে যাচ্ছেন।

তিনি বলেন, এসব ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে যখন তারেক রহমানের কাজের অংশগুলো দলিল হিসেবে জনগনের হাতে পৌঁছে যাবে।

এছাড়া সরকারের ইতিবাচক বিষয়গুলো জনগনের সামনে তুলে ধরারও আহ্বান জানান তিনি।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]