​আসছে নতুন প্রযুক্তি, ক্যামেরায় ধারণ হলেও শনাক্ত হবে না মানুষ

প্রকাশ : ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৭ , অনলাইন ভার্সন
ক্যামেরা চলছে এবং আপনি পুলিশের সঙ্গে কথাও বলছেন। কিন্তু রেকর্ড হচ্ছে না কিছুই। না, সিনেমার দৃশ্য নয়। বাস্তব হতে চলেছে এই প্রযুক্তি।
 নজরদারি ক্যামেরার চোখ এড়িয়ে ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষায় ‘নো রিকগনেশন’ প্রযুক্তি তৈরি করেছেন মার্কিন সাইবার বিশেষজ্ঞ বিল সোয়্যারিনগেন। প্রায় ৩ কোটি ১০ লাখ ডেটা নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিশেষ কিছু কম্পিউটার-জেনারেটেড প্যাটার্ন তৈরি করেন তিনি। এসব প্যাটার্ন পোশাক বা কোনো বস্তুর ওপর প্রয়োগ করা হলে ক্যামেরার অবজেক্ট শনাক্তকারী অ্যালগরিদম সেগুলো সঠিকভাবে শনাক্ত করতে পারে না।

এই প্যাটার্ন ক্যামেরা ফুটেজ রেকর্ড হওয়া আটকায় না। তবে মানুষের চেহারা, বস্তু কিংবা গাড়ির লাইসেন্স প্লেট শনাক্তকরণের ক্ষমতা অকার্যকর করে দেয়। ফলে স্বয়ংক্রিয় ট্র্যাকিং অ্যালগরিদম কোনো সংকেত বা অ্যালার্ট পাঠাতে পারে না। বিল সোয়্যারিনগেন এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তার নজরদারি থেকে মানুষের ‘অপ্ট-আউট’ করার অধিকার হিসেবে দেখছেন।

সোয়্যারিনগেন তার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মডেলটি এমনভাবে প্রশিক্ষণ দিয়েছেন, যাতে এটি স্বয়ংক্রিয়ভাবে নতুন নতুন প্যাটার্ন তৈরি করতে পারে। ফ্লক লাইসেন্স প্লেট রিডার, অ্যাক্সন বডি ক্যামেরা ও ক্লিয়ারভিউ এআইসহ ১১টি ওপেন-সোর্স অ্যালগরিদমের বিরুদ্ধে এসব প্যাটার্ন কার্যকর প্রমাণিত হয়েছে। লাস ভেগাসে অনুষ্ঠিত ঐতিহাসিক ডেফ কন সাইবার নিরাপত্তা সম্মেলনে প্যাটার্নযুক্ত একটি গাড়ি ব্যবহার করে প্রযুক্তিটির বাস্তব পরীক্ষাও সফলভাবে চালানো হয়। শিগগিরই এসব প্যাটার্নযুক্ত পোশাক সাধারণ মানুষের ব্যবহারের জন্য বাজারে আনার পরিকল্পনা রয়েছে।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]