​বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী পরিচয় অপ্রাসঙ্গিক : তথ্যমন্ত্রী

প্রকাশ : ১২ অগাস্ট ২০২৬, ০০:৩৮ , অনলাইন ভার্সন
বাংলাদেশের প্রেক্ষাপটে ‌‘আদিবাসী’ পরিচয় অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন চৌধুরী স্বপন। ১১ আগস্ট (মঙ্গলবার) ‘বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী পরিচয় অপ্রাসঙ্গিক’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আমরা আদিবাসী শব্দ ব্যবহার করে কারো পাতানো ফাঁদে পা দিচ্ছি কি না, ভেবে দেখতে হবে। এ ধরনের শব্দ চয়ন থেকে বিরত থাকাই ভালো‌।

বৈঠকে সাবেক চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, পার্বত্য চট্টগ্রামে ২১ গণহত্যায় ৩৮ হাজার বাঙালি নিহত হয়েছেন। এটাকে জিও পলিটিক্যাল খেলার ক্ষেত্র বানানো হয়েছে।‌ পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। ফলে পার্বত্য চট্টগ্রাম নিয়ে সরকার ও রাজনীতিবিদদের ভাবতে হবে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, জুলাই সনদে আমরা সবাই বাংলাদেশি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও বলেছেন আমরা সবাই বাংলাদেশি। সেটাই বাস্তবায়ন করা হোক।

এসময় পাহাড়কে নিয়ে যেকোন সংকট বিএনপি সরকার সমাধান করতে পারবে বলেও উল্লেক করেন তিনি।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলেন, বাপ-বেটির (শেখ মুজিব-শেখ হাসিনা) জন্য আদিবাসী‌ সমস্যার সমাধান হয়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিছু উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা আবারও আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে গেছে। এখন আবারও সময় এসেছে। জাতীয় বোঝাপড়ার মধ্য দিয়ে সমাধানে যেতে হবে। এজন্য সরকারকে এগিয়ে আসার আহ্বান জানাই‌।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]