আমার হিয়ার মাঝে আছ তুমি লুকিয়ে,
উঁকি দাও এই মনে প্রতিদিন,
না বলা স্বপ্নগুলো সাজাবে এসে বলে
আশাভরা মন আজো অমলিন।
আসবে তুমি উড়ে পঙ্খিরাজে চেপে,
হারাবে আমায় নিয়ে অজানায়,
তোমার পরশে ভীরু মন হবে পূর্ণ,
ফুল হবে হৃদয়ের সীমানায়।
মনের ঐ সীমানার মনোরম বাগিচায়
থাকবে নিবিড় চলা শুধু তোমারি,
সুখের সাগরে খেয়াতরী বেয়ে দুজনে
দিয়ে যাব অকূল সে দরিয়া পাড়ি।
তেপান্তরের মাঝে তুমি আর আমি মিলে
করব জোছনাপরিদের সাথে দেখা,
অনন্ত পথচলা রবে দুজনার, ওগো
বাঁধভাঙা শাশ্বত এ প্রেমের রেখা।
তোমাকে নিয়ে হয় প্রতিনিয়ত আমার-
স্বপ্নের পৃথিবীতে যাওয়া-আসা,
পাশাপাশি পথচলা হয়নি তবুও
তুমি-যে আমার ‘না বলা ভালোবাসা’।
উঁকি দাও এই মনে প্রতিদিন,
না বলা স্বপ্নগুলো সাজাবে এসে বলে
আশাভরা মন আজো অমলিন।
আসবে তুমি উড়ে পঙ্খিরাজে চেপে,
হারাবে আমায় নিয়ে অজানায়,
তোমার পরশে ভীরু মন হবে পূর্ণ,
ফুল হবে হৃদয়ের সীমানায়।
মনের ঐ সীমানার মনোরম বাগিচায়
থাকবে নিবিড় চলা শুধু তোমারি,
সুখের সাগরে খেয়াতরী বেয়ে দুজনে
দিয়ে যাব অকূল সে দরিয়া পাড়ি।
তেপান্তরের মাঝে তুমি আর আমি মিলে
করব জোছনাপরিদের সাথে দেখা,
অনন্ত পথচলা রবে দুজনার, ওগো
বাঁধভাঙা শাশ্বত এ প্রেমের রেখা।
তোমাকে নিয়ে হয় প্রতিনিয়ত আমার-
স্বপ্নের পৃথিবীতে যাওয়া-আসা,
পাশাপাশি পথচলা হয়নি তবুও
তুমি-যে আমার ‘না বলা ভালোবাসা’।