​মুখের ওপর মোদিকে ‘খুনি’ বললেন ট্রাম্প

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১৩:০২ , অনলাইন ভার্সন
ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘খুনি’ বলে সম্বোধন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদির মতো আমি নই। তিনি শান্ত, স্থির এবং পুরোপুরি একজন খুনি। ওনার দিকে তাকান।

প্রায় ১৬ মাস পর দুই নেতার মুখোমুখি বৈঠকে ট্রাম্প মোদিকে উদ্দেশ করে আরও বলেন, তিনি ফেরেশতার মতো, কিন্তু খুনির মতো কঠিন। 

স্থানীয় সময় ১৬ জুন (মঙ্গলবার) ফ্রান্সের এভিয়ান শহরে জি৭ সম্মেলনের আউটরিচ সেশনের ফাঁকে ট্রাম্প ও মোদি সাক্ষাৎ করেন এবং পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তারা ‘নতুন অংশীদারত্ব গঠন ও আন্তর্জাতিক সংহতি পুনর্গঠন’ শীর্ষক কর্মসূচিতে অংশ নেন।

এতে জি৭ভুক্ত দেশগুলোর পাশাপাশি অংশীদার রাষ্ট্র, বিশ্বব্যাংক এবং আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]