​রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

প্রকাশ : ২৪ অগাস্ট ২০২৬, ১৯:২১ , অনলাইন ভার্সন
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ২৪ আগস্ট (সোমবার) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

সাক্ষাৎকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সুপ্রিম কোর্টসহ দেশের বিচার বিভাগের সামগ্রীক কার্যক্রম তুলে ধরেন। এছাড়া বিচার বিভাগের উন্নয়নে গৃহীত নানা পদক্ষেপের কথাও তিনি রাষ্ট্রপতিকে অবহিত করেন। 

উল্লেখ্য, চলতি মাসের ২১ তারিখ রাষ্ট্রপতি পদে শপথগ্রহণের পর ২৩ আগস্ট (রবিবার) বঙ্গভবনে আনুষ্ঠানিক রাষ্ট্রপতি হিসেবে দাফতরিক কার্যক্রম শুরু করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]