কেবল চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্যখাত এগিয়ে নেওয়া সম্ভব নয় : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১৪:২০ , অনলাইন ভার্সন
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, শুধু চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্যখাত এগিয়ে নেওয়া সম্ভব না। দেশে নার্স ও মিডওয়াইফের ব্যাপক সংকট রয়েছে। আর বর্তমানে যা আছে ৩-৫ শতাংশ বাড়ানো প্রয়োজন। ১৮ জুন (বৃহস্পতিবার) ঢাকায় জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের ৮০ শতাংশ চিকিৎসক শহরে থাকছেন, অথচ ৮০ শতাংশ মানুষ গ্রামে বসবাস করে।

চিকিৎসক ও প্রকৌশলীর মতো যারা বড় চাকরিজীবী, তারা দেশে রেমিট্যান্স কম পাঠায়। 

বেশি যারা পাঠায় তারা হলেন সাধারণ শ্রমিক-এ কথা জানিয়ে তিনি বলেন, তারা (চিকিৎসক ও প্রকৌশলী) বেশি সংখ্যায় বিদেশে গেলে রেমিট্যান্স আসবে এর সঙ্গে একমত নই। তবে গবেষণা ও শিক্ষার জন্য যাওয়া ভালো।

এখনও দেশ থেকে চিকিৎসক ও নার্স বিদেশে পাঠানোর মতো অবস্থা তৈরি হয়নি বলেও জানান তিনি।

ডা. এম এ মুহিত বলেন, দেশে ভবিষ্যতে মহামারি ও সংক্রামক প্রতিরোধে প্রস্তুতি নিচ্ছে সরকার, এ নিয়ে বাজেটের মধ্যেও সেটি যুক্ত করা হয়েছে।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]