এখনো চাঁদ কি জ্যোৎস্না ছড়ায়
মায়াবী আকাশে আলোর বন্যায়?
এখনো কি প্রভাতের প্রথম লগনে
বৈরুতের আকাশে ‘পাখি সব করে রব রাত্রি পোহাইলে’?
এটমের ধোঁয়ায় বিবর্ণ স্নেহ প্রেম
মনুষ্যত্ব বিলীন মানুষের,
তবুও লাশের ওপর কেন মরণোত্তর আশিস ঝরবে না
কেন ইসলামি বিশ্ব ভ্রাতৃত্বের
হাত ধরবে না?
কেন দিন রাত্রির ব্যবধানে আজ
জীবনের দাম ধুলায় লুটায়
বিবেকহীন অহংকারের অন্তরালে,
মানবতার প্রবল বিশ্বাস আজ
যেন নিঃশেষে ফেনা তুলে।
মায়াবী আকাশে আলোর বন্যায়?
এখনো কি প্রভাতের প্রথম লগনে
বৈরুতের আকাশে ‘পাখি সব করে রব রাত্রি পোহাইলে’?
এটমের ধোঁয়ায় বিবর্ণ স্নেহ প্রেম
মনুষ্যত্ব বিলীন মানুষের,
তবুও লাশের ওপর কেন মরণোত্তর আশিস ঝরবে না
কেন ইসলামি বিশ্ব ভ্রাতৃত্বের
হাত ধরবে না?
কেন দিন রাত্রির ব্যবধানে আজ
জীবনের দাম ধুলায় লুটায়
বিবেকহীন অহংকারের অন্তরালে,
মানবতার প্রবল বিশ্বাস আজ
যেন নিঃশেষে ফেনা তুলে।