কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন গয়েশ্বর

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ , অনলাইন ভার্সন
জাতীয় সংসদে কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে এ কমিটি পুনর্গঠন করা হয়।

প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নূরুল ইসলাম এই পুনর্গঠনের প্রস্তাব করলে সংসদ তা গ্রহণ করে।

এতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায়কে সভাপতি করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবীর তালুকদার, ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, মহিলা আসন-১৪ এর সংসদ সদস্য মোছা. সাবিরা সুলতানা, যশোর-৪ আসনের সংসদ সদস্য মো. গোলাম রছুল ও রংপুর-১ আসনের  সংসদ সদস্য মো. রায়হান সিরাজী।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]