​ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৫ , অনলাইন ভার্সন
দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে ভাল ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। ১১ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে যেকোনো জায়গার মতোই নেতৃত্বেও একটা বড় ক্রাইসিস হয়ে দাঁড়িয়েছে। এমন একটা অনাস্থা চলে আসছে যে, এখন রাজনীতিবিদদের সন্তানরাও রাজনীতি করতে চায় না। কিন্তু এটা অনেকে বুঝতে চায় না যে রাজনীতি করাটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, রাজনীতিতে ভালো ও সৎ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এ প্রসঙ্গে ইংরেজিতে একটি কথা আছে—‘ইফ ইউ ডোন্ট হ্যাভ আ গুড কুক, ইউ ক্যান্ট হ্যাভ গুড ফুড। অর্থাৎ, ভালো বাবুর্চি না থাকলে ভালো খাবার যেমন তৈরি করা সম্ভব নয়, তেমনি উপাদান যত ভালোই হোক, দক্ষ রাঁধুনি ছাড়া কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না।

তথ্যমন্ত্রী বলেন, আমরা যদি ভালো রাজনীতিবিদ তৈরি করতে না পারি, তাহলে যে স্বপ্নের কথা বলছি, তার কোনো স্থায়িত্ব থাকবে না। 

তিনি আরও বলেন, অবকাঠামো উন্নয়ন, গ্যাস সরবরাহ ও শিল্পায়ন এক ধরনের উন্নয়ন। কিন্তু এখন দেশের প্রয়োজন মানসম্মত ও টেকসই উন্নয়ন। আর সে জন্য ভালো মানুষকে নেতৃত্বে আসতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, যারা বর্তমানে রাজনীতি করার সুযোগ পেয়েছেন, তাদের দায়িত্ব হলো পরবর্তী প্রজন্ম থেকে যোগ্য ও মেধাবীদের রাজনীতিতে নিয়ে আসার পথ তৈরি করা। তরুণদের রাজনীতিতে উৎসাহিত করার পাশাপাশি তাদের জন্য রাজনীতির পরিবেশ সহজ করতে হবে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে রাজনীতিতে আসতে পারে।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]