​ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৭ , অনলাইন ভার্সন
ময়মনসিংহের পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। ১৪ সেপ্টেম্বর (সোমবার) ভিন্ন সময়ে ত্রিশাল, নান্দাইল ও গফরগাঁওয়ে এসব দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানা ও হাইওয়ে থানার ওসি এসব ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ত্রিশালের তির্খী কালীবাজার এলাকায় বালুবাহী ড্রাম ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক জসিম উদ্দিন (৩৮) নিহত হন।

পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা নারী মারা যান। এ ঘটনায় আহত আরো চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, রবিবার রাতে নান্দাইলের আতকাপাড়া এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে অজ্ঞাত গাড়িচাপায় ৩৫ বছর বয়সী অজ্ঞাতনামা পথচারী নারী ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়দের খবরে নান্দাইল হাইওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

এ ছাড়া দক্ষিণ গফরগাঁওয়ের পাইথল ইউনিয়নে পৃথক আরেকটি সড়ক দুর্ঘটনায় রিফাত (২৫) নামের এক যুবক নিহত হন।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]