যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ , অনলাইন ভার্সন
পারমিটের বেশি সময় মার্কিন ভূখণ্ডে অবস্থান করলে ভবিষ্যতে দেশটি ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজ থেকে করা ভিসা সংক্রান্ত এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে।

ফেসবুক পোস্টে বলা হয়, একটি ইউএস ভিসা যুক্তরাষ্ট্র ভ্রমণের নিশ্চয়তা দেয় না। দেশটিতে আপনার প্রবেশের মেয়াদ ও শর্তাবলি নির্ধারণ করেন প্রবেশস্থলের দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা।

আপনি যদি পারমিটের বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করেন বা আপনার ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয় এমন কার্যক্রমে জড়িত হন, তাহলে ভবিষ্যতে আপনার ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। সঠিকভাবে ভিসা ব্যবহার করা আপনার দায়িত্ব।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]