রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান : পুলিশ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১৫:১৯ , অনলাইন ভার্সন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধাসহ কয়েকটি অভিযোগে করা মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে রিমান্ড শেষে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ। অন্যদিকে তার পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেছেন।

রবিবার (৪ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে উভয়পক্ষের আবেদনের ওপর শুনানি হবে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক।

আটক রাখার আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, এক দিনের রিমান্ডে আখতারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। মামলায় জোর তদন্ত চলছে। যাচাই-বাছাই চলছে।

এমতাবস্থায় তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।
এর আগে গত শুক্রবার বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি করেন। ওই দিনই মামলাটি আদালতে উপস্থাপন হলে বিচারক তদন্ত কর্মকর্তা এসআই মাজেদুল ইসলামকে আগামী ১০ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। 

একই দিনে রাজধানীর ক্যান্টনমেন্টসংলগ্ন ধামালকোট এলাকার নিজ বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]