দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৬ মৃত্যু

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ১৬:৩০ , অনলাইন ভার্সন
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ঢাকা বিভাগে দুজন ও চট্টগ্রাম বিভাগে দুজন মারা গেছে। এ ছাড়া খুলনা ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি।
এ নিয়ে চলতি বছর হাম ও উপসর্গে এক হাজার ১৩৪ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ৩২ জন মারা গেছে।
একই সময়ে নতুন করে এক হাজার ২৯১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৯৯ হাজার ১৩ জন।

ঠিকানা/এএস
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]