বাংলাদেশ সোসাইটি ইনকের আসন্ন নির্বাচনকে সামনে রেখে সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন ‘সেলিম-আলী’ প্যানেলের সমর্থনে নিউইয়র্কের জ্যামাইকায় জ্যামাইকায় সেলিম-আলী প্যানেলের পক্ষে সভা মতবিনিময় ও গণসমর্থন সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ২৫ অক্টোবর রোববার অনুষ্ঠিতব্য বাংলাদেশ সোসাইটির নির্বাচন ঘিরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে প্রচার-প্রচারণা এখন পুরোদমে চলছে। এরই অংশ হিসেবে গত ৪ অক্টোবর রোববার সন্ধ্যায় জ্যামাইকার স্টার কাবাব রেস্টুরেন্টে সভাটির আয়োজন করে বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনক। অনুষ্ঠানে সেলিম-আলী প্যানেলের প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার বিপুলসংখ্যক প্রবাসী ও ভোটার অংশ নেন।
বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএর সভাপতি শামীম হাসান ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসলাম কলিম বক্তব্যে সেলিম-আলী প্যানেলকে সমর্থনের কারণ তুলে ধরেন। তারা বলেন, বাংলাদেশ সোসাইটি কোনো রাজনৈতিক কিংবা আঞ্চলিক বিভাজনের প্রতিষ্ঠান নয়; এটি নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্ল্যাটফর্ম। প্রবাসীদের বিভিন্ন প্রয়োজন ও সংকটে কার্যকর ভূমিকা রাখাই প্রতিষ্ঠানটির প্রধান দায়িত্ব।
তারা বলেন, আতাউর রহমান সেলিম ও মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন বর্তমান কমিটি প্রবাসীদের আইনি সহায়তা, ইমিগ্রেশনসংক্রান্ত দিকনির্দেশনা, আবাসন সমস্যা মোকাবিলা এবং নতুন প্রজন্মকে কমিউনিটির সঙ্গে সম্পৃক্ত করার ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এসব কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতেই তারা সেলিম-আলী প্যানেলকে সমর্থন করছেন।
সভায় সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী উপস্থিত ভোটার ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান। নির্বাচিত হলে বাংলাদেশ সোসাইটিকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে রূপ দেওয়ার অঙ্গীকার করেন তারা।
তাদের পরিকল্পনার মধ্যে রয়েছে নতুন প্রবাসীদের কর্মসংস্থান ও কারিগরি দক্ষতা বৃদ্ধিতে মেন্টরশিপ কর্মসূচি চালু, সোসাইটির বিভিন্ন সেবা ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনা এবং দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশিদের মধ্যে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য ছড়িয়ে দিতে স্থায়ী ভবনকেন্দ্রিক কার্যক্রম আরও সম্প্রসারণ।
অনুষ্ঠানে সেলিম-আলী প্যানেলের পূর্ণ প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। প্রার্থীদের মধ্যে রয়েছেন-সভাপতি পদে আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি পদে মো. মহিউদ্দীন দেওয়ান, সহ-সভাপতি পদে মো. কামরুজ্জামান কামরুল, সহ-সাধারণ সম্পাদক পদে হারুন উর রশীদ, কোষাধ্যক্ষ পদে নওশাদ হায়দার, সাংগঠনিক সম্পাদক পদে ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক পদে অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক পদে রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক পদে মুনসুর আহমেদ, সাহিত্য সম্পাদক পদে রোমানা আহমেদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক পদে হাসান খান, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক পদে এ এস এম মাইন উদ্দীন (বাবলু), মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক পদে শাহনাজ হোসেন এবং যুব ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী।
কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. উজ্জ্বল বিপুল, সারোয়ার খান বাবু, মো. এ মান্নান, শামীম আহমেদ, মো. আব্দুল মালেক খান ও কাজী রবিউজ্জামান।
বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএর সভাপতি শামীম হাসান ভোটারদের প্রতি আগামী ২৫ অক্টোবরের নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ভোটারদের বিচার-বিবেচনা ও প্রার্থীদের অতীত কর্মকাণ্ড মূল্যায়ন করেই নেতৃত্ব বেছে নেওয়া উচিত। সোসাইটির চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার ধারাবাহিকতার স্বার্থে সেলিম-আলী প্যানেলকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসলাম কলিম বলেন, প্রবাসী বাংলাদেশিদের ঐক্য আরও সুসংহত করা এবং সোসাইটির চলমান উন্নয়নমূলক উদ্যোগগুলো এগিয়ে নিতে অভিজ্ঞ ও পরীক্ষিত নেতৃত্ব প্রয়োজন। সে বিবেচনা থেকেই তাদের সংগঠন সেলিম-আলী প্যানেলের প্রতি সমর্থন জানিয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএর কর্মকর্তা ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফারুক হোসেন পাটোয়ারী, বেলায়েত হোসেন, ইসমাইল হোসেন স্বপন, আশিকুজ্জামান, ফারুক হোসেন রনি, মিঞা ফয়েজ আহমেদ, জয়নাল আবেদীন, সাহাদাৎ হোসেন, আতিকুর রহমান, এ কে এম হক খোকন, আসাদুজ্জামান রিপন, কবির হোসেন, মমিন হোসেন মিন্টু, আল আমিন, পারভেজ, ইমদাদুল হক, গোলাম কিবরিয়া, আব্দুল খালেক, শাহানুর রহমান সোহেল, আমজাদ হোসেন, মো. আতিকুল্লাহ, মো. শফিকুল ইসলাম, শাহ মো. কাশেম আলী, মো. রাসেল, মো. সোলাইমান, ইকবাল হোসেন মজুমদার, জিশান আহমেদ, কাজী মফিজ উদ্দিন স্বপন, নূরজাহান রেশমা ও সায়মা খাতুন।
উল্লেখ্য, বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ একটি অরাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। ২০২৪ সালে নিউইয়র্কে যাত্রা শুরুর পর থেকে সংগঠনটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি, সামাজিক বন্ধন সুদৃঢ় করা এবং বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও শিল্পকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।