এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ১৪:৫২ , অনলাইন ভার্সন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট চেনা, বোঝা এবং দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করেছে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ‘টিকটক’। এআই বিষয়ে সচেতনতা, দক্ষতা, তথ্য প্রদান এবং এআই স্প্যাম চিহ্নিত করার লক্ষ্যে ‘কোয়ালিশন ফর কনটেন্ট প্রোভেন্যান্স অ্যান্ড অথেন্টিসিটি’ (সিটুপিএ) জোটের সঙ্গে কাজ করে যাচ্ছে টিকটক।

সেই ধারাবাহিকতায় নতুন ফিচারসহ অ্যাপে একটি লার্নিং হাব নিয়ে এসেছে টিকটক। এই উদ্যোগের মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটরদের তথ্য সুরক্ষিত থাকবে। একইসঙ্গে এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা আরও স্পষ্টভাবে জানতে পারবেন।

যেসব অ্যাকাউন্ট এআই দিয়ে স্প্যাম তৈরি করছে, সেই কনটেন্টগুলো শনাক্ত করতে পরীক্ষামূলকভাবে উন্নত প্রযুক্তি চালু করবে টিকটক। বিশেষ করে যেসব বিষয়ে মানুষের আস্থা বা সুস্থতার ওপর প্রভাব পড়তে পারে, সেসব নিয়ে স্প্যাম তৈরি ঠেকাতে এ ব্যবস্থায় গুরুত্ব দেওয়া হবে।

এআই-নির্ভর কনটেন্টের স্বচ্ছতা বাড়াতে টিকটক সিটুপিএ’র স্টিয়ারিং কমিটিতে যুক্ত হচ্ছে। এছাড়া, প্রতিষ্ঠান ন্যামলি এবং এআই বিশেষজ্ঞ হেনরি আজদারের সাথে যৌথভাবে টিকটক একটি নতুন গাইডলাইন তৈরি করেছে। এআইয়ের টুলগুলো দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহারের বিষয়গুলো এখানে উল্লেখ থাকবে।

টিকটকের নতুন ইন-অ্যাপ এআই হাবটি বাংলাদেশসহ বিশ্বজুড়ে ইতোমধ্যে চালু হয়েছে। এতে প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা সরাসরি এআই সম্পর্কে জানতে পারবে এবং বিভিন্ন রিসোর্সে সহজে অ্যাক্সেস পাবে।

টিকটক অ্যাপে এআই-সম্পর্কিত কোনো শব্দ সার্চ করলে ইউজাররা সার্চ রেজাল্টে AI Hub খুঁজে পাবেন। এখানে এআই দিয়ে তৈরি কনটেন্ট কীভাবে শনাক্ত করা যায়, এবং এআই কীভাবে দায়িত্বের সঙ্গে ব্যবহার করতে হয় সে বিষয়ে তথ্য থাকবে।

এআই নিয়ে সচেতন করতে ও তথ্য দিতে ২০২৫ সাল থেকে ‘নোফিল্টার’ ও ‘রাসবেরি পাই ফাউন্ডেশন’ এর মতো বিশেষজ্ঞ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছে টিকটক। এ পর্যন্ত এই উদ্যোগে প্রায় ৪ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে টিকটক।

প্ল্যাটফর্মে স্প্যাম নিষিদ্ধ করার পাশাপাশি টিকটকে ভুয়া অ্যাকাউন্টও সরিয়ে ফেলা হয়। চলতি বছরের প্রথম তিন মাসেই ৮ কোটি ৬০ লাখের বেশি ভুয়া অ্যাকাউন্ট সরিয়েছে টিকটক।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]