ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের ভবিষ্যৎ নিয়ে কড়া বার্তা দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, জ্ঞানেশ কুমারের বিদায় ঘটবে ও একই সঙ্গে পতন হবে মোদী সরকারের।
১০ অক্টোবর (শনিবার) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি হুশিয়ারি দিয়ে বলেন, এই দুইয়ের পতনের পরই ভারতে পুনরায় ‘গণতন্ত্রের মেরামত’ কাজ শুরু হবে।
এদিকে, সংবিধান সদনের সেন্ট্রাল হলে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সংসদ সদস্যদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে কংগ্রেস নেতা রাহুল দাবি করেন, বিরোধী শক্তির ঐক্যবদ্ধ ও নিরবচ্ছিন্ন আন্দোলনের মুখে বর্তমান সরকার চরমভাবে ভীত ও নড়বড়ে হয়ে পড়েছে।
তিনি দাবি করেন, বিরোধীরা যদি তাদের এই চাপ ও আন্দোলন অব্যাহত রাখে, তবে খুব শিগগিরই মোদি সরকারের পতন ঘটবে।
এদিকে, কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল বর্তমান মোদি-শাহ প্রশাসনের কড়া সমালোচনা করে বলেন, সরকার তাদের নিজ জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। অহিংস আন্দোলন ও সত্যাগ্রহকে দমন করতে যে নির্মম পন্থা অবলম্বন করা হচ্ছে, তা স্বাধীন ভারতের গণতন্ত্রের জন্য এক চরম আঘাত।
সব মিলিয়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি ও ভোট চুরির অভিযোগকে ঘিরে ভারতে বিরোধী জোট ও ক্ষমতাসীন বিজেপির মধ্যকার সংঘাত এখন তুঙ্গে উঠেছে, যা নরেন্দ্র মোদী সরকারের ওপর এক নজিরবিহীন চাপ তৈরি করেছে। সূত্র: রাহুল গান্ধির এক্স অ্যাকাউন্ট, দ্য হিন্দু
ঠিকানা/এএস