ককরোচ জনতা পার্টির হুঁশিয়ারি

প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ২১:৫১ , অনলাইন ভার্সন
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ১০ অক্টোবর (শনিবার) তারা রাজধানী দিল্লির যন্তরমন্তরে জড়ো হওয়ার চেষ্টা করেছিল। কিন্তু পুলিশি বাধায় তারা সেখানে যেতে পারেনি। এরমধ্যে কয়েক হাজার বিক্ষোভকারীকে আটকও করা হয়েছে।

এতসব কিছু সত্ত্বেও আন্দোলন চলবে জানিয়েছে ককরোচ পার্টির ভারপ্রাপ্ত প্রধান নেতা অজিঙ্কা সিন্ধে বলেছেন, “জ্ঞানেশ কুমার যতদিন পদত্যাগ না করছেন ততদিন, প্রতিদিন যন্তরমন্তরের দিকে মিছিল হবে।”

এদিকে ভারতের পুলিশ জানিয়েছে, গতকাল এবং আজ পর্যন্ত সাত হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। পুলিশের ওপর হামলা চালানো হয়েছে এমন অভিযোগ করে একটি এফআইআর দায়ের করা হবে। ধারণা করা হচ্ছে, আটকৃতদের পরবর্তীতে গ্রেপ্তার দেখানো হবে।

আজ সকালে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকে-কে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। তিনি মুম্বাই থেকে বিমানে করে দিল্লিতে আসেন। এরপরই পুলিশ তাকে তাদের জিম্মায় নেয়।

এরআগে অজিঙ্কা বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেছিলেন, আপনাদের যেখানে আটকে দেওয়া হবে, সেই জায়াগাকে যন্তরমন্তরে পরিণত করুন। তিনি বার্তা দেন, পুলিশি বাধার কারণে যদি কেউ বিক্ষোভস্থলে না যেতে পারেন তাহলে যেখানে সুবিধা হবে সেখানেই যেন তারা অবস্থান নেন।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়সহ সাবেক চার মুখ্যমন্ত্রীকে আজ আটক করা হয়েছে। সূত্র: এনডিটিভি

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]