টাচস্ক্রিনওয়ালা প্রথম ম্যাকবুক আনছে অ্যাপল

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ১৫:২৩ , অনলাইন ভার্সন
হার্ডওয়্যার প্রশ্নে এ বছর অ্যাপলের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। অক্টোবরেই আসতে চলেছে অ্যাপলের প্রথম টাচস্ক্রিন ল্যাপটপ ও ওএলইডি আইপ্যাড মিনি।

মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের প্রযুক্তি বিশেষজ্ঞ মার্ক গারম্যানের তথ্য অনুসারে, কোম্পানিটির দীর্ঘ প্রতীক্ষিত প্রথম টাচস্ক্রিন ল্যাপটপটি আগামী ২৭ অক্টোবর বা তার কাছাকাছি সময়ে আত্মপ্রকাশ করতে পারে।

আনুষ্ঠানিক উন্মোচনের তারিখ নিয়ে শতভাগ নিশ্চিত হওয়া না গেলেও, অ্যাপলের এই টাচস্ক্রিন ল্যাপটপ নিয়ে এর আগে এত নির্দিষ্ট আভাসও মেলেনি বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

অ্যাপলের হাই-এন্ড ল্যাপটপের একটি টাচস্ক্রিন সংস্করণ আসার গুঞ্জন শুরু হয়েছিল ২০২৩ সাল থেকেই। পরবর্তীতে মার্ক গারম্যানের প্রতিবেদনের সূত্র ধরে এ বিষয়ে আরও তথ্য সামনে এসেছে।

ডিভাইসটিতে একটি ডায়নামিক ইন্টারফেইস থাকার কথা রয়েছে, যা বিভিন্ন ইনপুট মোডের সঙ্গে নিজে থেকেই মানিয়ে নিতে পারবে। নতুন টাচস্ক্রিন ম্যাকবুকটির নাম হতে পারে ‘ম্যাকবুক আল্ট্রা’।

বর্তমান হাই-এন্ড ম্যাকবুক প্রো মডেলগুলোর মতোই ‘এম৫ প্রো’ ও ‘ম্যাক্স’ চিপে চালিত হবে। কারণ, এর আগের, প্রতিবেদনে ইঙ্গিত মিলেছিল, নতুন এম৬ চিপের কোনো ‘প্রো সংস্করণ’ আসছে না।

টাচস্ক্রিন ল্যাপটপের পাশাপাশি এ বছরের অক্টোবরে আরও বেশ কিছু নতুন ডিভাইস বাজারে আনতে যাচ্ছে এ প্রযুক্তি জায়ান্ট।

ওই আয়োজনে ওএলইডি ডিসপ্লেওয়ালা নতুন এক ডিজাইনের আইপ্যাড মিনি ও এন্ট্রি-লেভেলের ১৪ ইঞ্চি ম্যাকবুক প্রো ও আইম্যাকের ছোট পরিসরের আপডেট নিয়ে আসছে কোম্পানিটি, যেখানে থাকবে নতুন এম৬ চিপ।

বর্তমানে এন্ট্রি-লেভেলের ম্যাকবুক প্রো মডেলে ‘এম৫ চিপ’ ও আইম্যাকে ‘এম৪’ চিপ নির্ভর। তবে ম্যাক মিনি রিফ্রেশের মাধ্যমে প্রথমবারের মতো এসেছিল এম৬ চিপ।

অক্টোবরের ইভেন্টটি সম্ভবত এ মাসের একমাত্র ইভেন্ট হচ্ছে না। এর আগে ১৩ তারিখে একগুচ্ছ নতুন স্মার্ট হোম গ্যাজেটও উন্মোচন করতে পারে অ্যাপল।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]