জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলাম নিখোঁজ হয়েছেন। রোববার (১১ অক্টোবর) বিকেল ৩টা ৮ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে ঢাকাগামী বিআরটিসি বাসে ওঠার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিখোঁজ শিক্ষার্থীর হলের নিজ কক্ষে একটি ‘সুইসাইড নোট’ পাওয়া গেছে। ওই নোটে বিভাগের অবহেলার বিষয় উল্লেখ থাকায় ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় সাভার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিষয়টি ঢাকা জেলার পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে।
নিখোঁজ মোহাইমিনুল ইসলাম জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি এলাকার বাসিন্দা।
তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (০১৭১৪০১২৩১৫) অথবা নিরাপত্তা কর্মকর্তার (০১৭১২৬৭৪৫৫৭) সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঠিকানা/এনআই