সরকার যদি বিধবা কার্ড চালু করে, এমপির বউ সবার আগে নেবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ১২ অক্টোবর (সোমবার) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মহানগর ছাত্রশক্তির আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, সারের ডিলার নিয়ে কিছুদিন আগে নিয়োগ প্রক্রিয়া হয়েছে। সেখানে দেখা গেছে, এমপির ছেলেও সারের ডিলার পেয়েছে, এমপির মেয়েও সারের ডিলার পেয়েছে, আবার এমপির শালীও কার্ড পেয়েছেন।
তিনি বলেন, এখন যদি সরকার বিধবা কার্ড চালু করে, তাহলে দেখা যাবে এমপির বউও এ কার্ড আগে নেবে। বাংলাদেশের অবস্থাটাই হচ্ছে এমন। এমনকি বেকার কার্ডও তারা আগে পাবে।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, চুয়েটের ভিসিকে শিক্ষক-শিক্ষার্থীরা চায় না। ছাত্রদলের কয়েকজনকে নিয়ে চেয়ার দখল করতে হয়েছে। তারা দেশকে পুনরায় পিছিয়ে নিতে চায়।
এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, এনসিপির মহানগর আহ্বায়ক শওকত আলী, জেলা এনসিপির আহ্বায়ক জুবায়ের সরদার, মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক কমরেড আমিনুল ইসলাম।
পরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
ঠিকানা/এএস