মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিতে গিয়ে পুলিশের হাতে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন প্রকাশ করেছেন আমির খানের চাচাতো ভাইয়ের মেয়ে ও অভিনেত্রী জেইন মেরি। ১১ অক্টোবর (রবিবার) ইনস্টাগ্রামে প্রকাশিত একটি রিলে নিজের হাত, আঙুল ও পায়ের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখান তিনি। এ ঘটনায় তার সঙ্গে আটক হয়েছিলেন অভিনেতা ইমরান খান ও লেখা ওয়াশিংটন। খবর হিন্দুস্তান টাইমসের।
শনিবার মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে তাদের আটক করে পুলিশ। সিজেপির বিক্ষোভের আহ্বানে সমর্থন জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন তারা। কয়েক ঘণ্টা পর তিনজনকেই ছেড়ে দেয়া হয়।
রবিবার প্রকাশিত ভিডিওতে জেইনকে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখাতে দেখা যায়। ভিডিওতে তিনি বলেন, ‘আমাদের এতটা ভয় দেখিও না, যাতে শুরুতেই সব ভয় হারিয়ে যায়।’
ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘সে ইন্টারনেটে (রাষ্ট্রের) মুখোশ উন্মোচন করছে।’
এর আগে শনিবার পুলিশের গাড়ির ভেতর থেকে একটি ছবি পোস্ট করেন জেইন। সেখানে তার পাশে ছিলেন ইমরান খান ও লেখা ওয়াশিংটন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘ইনকিলাব জিন্দাবাদ।’
পুলিশের গাড়ির ভেতরে ধারণ করা আরেকটি ভিডিওতে জেইন ইমরানকে মজা করে জিজ্ঞেস করেন, তিনি কখনো জেলে গিয়েছেন কি না। উত্তরে ইমরান হাসিমুখে বলেন, বর্তমান পরিস্থিতিতে এবার যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আটকের পর ইনস্টাগ্রামে একাধিক ভিডিও প্রকাশ করেন লেখা ওয়াশিংটন। একটি ভিডিওতে তিনি অভিযোগ করেন, পুলিশ তাদের বাড়ি ফিরতে দিচ্ছে না। এমনকি গাড়ি বা অন্য কোনো যানবাহনে চড়েও বাড়ি ফেরার সুযোগ পাচ্ছেন না তারা।
অন্য একটি ভিডিওতে লেখা জানান, তারা সবাই নিরাপদে আছেন এবং বাড়ির পথে রয়েছেন।
মুম্বাই পুলিশের দাবি, ক্রান্তি ময়দানে প্রস্তাবিত বিক্ষোভের জন্য কোনো অনুমতি চাওয়া হয়নি। পুলিশের আরও বক্তব্য, বম্বে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বিক্ষোভের অনুমোদিত স্থান আজাদ ময়দান। ফলে আগস্ট ক্রান্তি ময়দানে ওই কর্মসূচির অনুমতি দেয়া সম্ভব ছিল না।
পুলিশের তথ্য অনুযায়ী, ওই ঘটনায় ৪০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছিল। তবে সিজেপির কর্মীদের দাবি, তারা বিক্ষোভের অনুমতি চেয়ে মুম্বাই পুলিশকে ই-মেইল করেছিলেন, কিন্তু কোনো জবাব পাননি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়ে আসছে সিটিজেনস ফর জাস্টিস অ্যান্ড পিস সিজেপি। ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সংগঠনটি এ দাবি জানায়। এ নিয়ে বিভিন্ন সময়ে বিক্ষোভ ও প্রকাশ্য বিবৃতিও দিয়েছে তারা।
ঠিকানা/এএস