শামা ওবায়েদ

দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ১৭:২৮ , অনলাইন ভার্সন
ভারতের নয়াদিল্লিতে বিরোধীদের চলমান আন্দোলন দেশটির অভ্যন্তরীণ বিষয়, এ নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ১২ অক্টোবর (সোমবার) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি : পরিবর্তনশীল বিশ্বে দিক নির্ণয়ের পথরেখা’ শীর্ষক সেমিনার শে‌ষে সাংবাদিকদের প্রশ্নের জবা‌বে তিনি এ কথা বলেন।

সেখানে ভারতের চলমান প‌রি‌স্থি‌তি এবং সীমান্তবর্তী এলাকায় পুশ-ইনের চেষ্টা প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের মূল্যায়ন জানতে চাওয়া হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের এখানে মূল্যায়ন আপাতত নেই। এটি ভারতের আভ্যন্তরীণ বিষয়। এটি ভারত সরকারই দেখবে।

ঠিকানা/এএস 
 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]