সংবিধান সংশোধন জাতির প্রতি অঙ্গীকার। যেভাবে জুলাই সনদে স্বাক্ষর করেছে বিএনপি, সেভাবেই বাস্তবায়ন হবে— এমনটাই জানিয়েছেন সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৩ অক্টোবর) সংবিধান সংশোধন কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, প্রয়োজন হলে জুলাই সনদের বাইরেও অন্যান্য কিছু অন্তর্ভুক্ত করা হবে। সরকারী দলের আন্তরিকতার অভাব নেই। বিরোধী দল না আসলেও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, বিরোধী দল না আসলে বিতর্ক করার সুযোগ থাকবে তবে তারা তাদের অঙ্গীকার না রাখলে জাতি দেখবে।
এসময় বিরোধী দল সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটিতে আসবে বলে আশাপ্রকাশ করেন সংবিধান সংশোধন কমিটির সভাপতি।
ঠিকানা/এএস