নিউইয়র্কে সংবর্ধনা ও মতবিনিময় সভায় জি কে গউছ

জনগণের প্রত্যাশা পূরণই  আমাদের প্রধান দায়িত্ব

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫০ , অনলাইন ভার্সন
জনগণের প্রত্যাশা পূরণ এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নকেই জনপ্রতিনিধিদের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ জি কে গউছ। তিনি বলেছেন, জনগণ ভোট দিয়ে তাঁদের প্রতিনিধি নির্বাচিত করেছেন। সেই আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষা করে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করাই তাঁদের দায়িত্ব। 
দীর্ঘ ৪২ বছরের রাজনৈতিক জীবনে অসংখ্য মামলা, নির্যাতন, কারাবরণ ও প্রতিকূলতার মুখোমুখি হলেও কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি উল্লেখ করে তিনি বলেন, জনগণের ভালোবাসা ও আস্থাই তাঁকে সব প্রতিকূলতা অতিক্রম করে এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে। গত ১০ অক্টোবর শনিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে একটি মিলনায়তনে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জি কে গউছ এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে নিউইয়র্ক-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সরাসরি ফ্লাইট পুনরায় চালু, ঢাকা-সিলেট মহাসড়ক দ্রুত ছয় লেনে উন্নীত করা, জাতীয় সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং দেশে প্রবাসীদের সম্পত্তির নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। 
বক্তারা এসব দাবি বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। হুইপ জি কে গউছ দেশের উন্নয়ন, বৃহত্তর সিলেটের যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন এবং জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বৃহত্তর সিলেটের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, কমিউনিটি অ্যাক্টিভিস্টসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর সভাপতি বদরুল খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রোকন হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও ঠিকানার সম্পাদকমণ্ডলীর সভাপতি এম এম শাহীন, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ ও জিল্লুর রহমান। 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জি কে গউছ তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বৃহত্তর সিলেটে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং নির্বাচনী সাফল্যের পেছনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সাধারণ মানুষের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বৃহত্তর সিলেটের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, সিলেট-ঢাকা মহাসড়ক, হবিগঞ্জের গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়ন এবং সিলেট-ঢাকা রেল যোগাযোগ আধুনিকায়নে কাজ চলছে। হবিগঞ্জ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পে প্রায় ৬৫০ কোটি টাকা বরাদ্দের কথাও উল্লেখ করেন তিনি।
প্রবাসীদের উত্থাপিত বিভিন্ন দাবি ও প্রত্যাশার পরিপ্রেক্ষিতে জি কে গউছ দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তাঁকে সংবর্ধনা দেওয়ার জন্য জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বক্তারা বলেন, প্রায় দুই দশক ধরে এ রুটে বিমানের সরাসরি ফ্লাইট বন্ধ থাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে বয়স্ক যাত্রী, শিশু এবং পরিবার নিয়ে বাংলাদেশে যাতায়াতকারীদের জন্য একাধিক বিমানবন্দরে যাত্রাবিরতি ও উড়োজাহাজ পরিবর্তন অত্যন্ত কষ্টসাধ্য।
যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ সংগ্রহের প্রসঙ্গ উল্লেখ করে বক্তারা বলেন, নিউইয়র্ক-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর বিষয়টি সরকারের অগ্রাধিকার দেওয়া উচিত। তাঁরা হুইপ জি কে গউছের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ দাবি তুলে ধরার আহ্বান জানান।
অনুষ্ঠানে ঢাকা-সিলেট মহাসড়ক দ্রুত ছয় লেনে উন্নীত করা, বিদ্যমান সড়কের সংস্কার এবং নিরাপদ ও আধুনিক যোগাযোগব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
তাঁরা বলেন, বৃহত্তর সিলেটের মানুষের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য ঢাকা–সিলেট মহাসড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ মহাসড়কের উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন করা প্রয়োজন।
পাশাপাশি হবিগঞ্জের সঙ্গে ঢাকার রেলযোগাযোগ উন্নয়ন, জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোর সংস্কার এবং সার্বিক যোগাযোগব্যবস্থার আধুনিকায়নের দাবি জানানো হয়।
হবিগঞ্জ জেলায় মাদকের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। তাঁরা তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে কার্যকর প্রশাসনিক ব্যবস্থা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে।
বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও উন্নয়নে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ জাতীয় পর্যায়ে নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রবাসীদের প্রত্যক্ষ প্রতিনিধিত্বের সুযোগ সীমিত।
তাঁরা প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে জাতীয় সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বিশেষ কোটা ব্যবস্থা প্রবর্তনের বিষয়টি বিবেচনার আহ্বান জানান।
দেশে প্রবাসীদের জমিজমা, বাড়িঘর ও অন্যান্য সম্পত্তি নিয়ে সৃষ্ট জটিলতার কথাও তুলে ধরা হয় সভায়।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন প্রবাসে অবস্থানের সুযোগে অনেকের জমিজমা অবৈধভাবে দখল করা হয়। দলিল সংক্রান্ত জটিলতা এবং বিভিন্ন পর্যায়ে প্রশাসনিক হয়রানির কারণেও প্রবাসীদের দুর্ভোগ পোহাতে হয়। এসব সমস্যা নিরসনে প্রশাসনিক সহযোগিতা বৃদ্ধি, অবৈধ দখল প্রতিরোধ এবং প্রবাসীদের সম্পত্তি রক্ষায় কার্যকর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।
যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করার দাবি জানানো হয় অনুষ্ঠানে।
বক্তারা প্রবাসী কার্ড কার্যক্রম দ্রুত চালু, এনআইডির সঙ্গে প্রবাসী কার্ডের সমন্বয় এবং প্রবাসীদের সরকারি সেবা গ্রহণের সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি দ্বৈত নাগরিকত্বসংক্রান্ত প্রশাসনিক প্রক্রিয়া এবং ‘নো ভিসা রিকোয়ার্ড’ (এনভিআর) সিল প্রাপ্তির পদ্ধতি আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করার দাবি ওঠে।
উপস্থিত কমিউনিটি প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, হুইপ জি কে গউছ এসব দাবি সরকারের সংশ্লিষ্ট মহলে তুলে ধরবেন এবং সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জ্যামাইকার দারুল সালাম জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মুকিত।
পরে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের সদস্যরা প্রধান অতিথি জি কে গউছকে ফুলেল শুভেচ্ছা জানান। সংগঠনের পক্ষ থেকে তাঁর সম্মানে প্রস্তুত করা মানপত্র পাঠ করেন কার্যকরী পরিষদের সদস্য দেলোয়ার হোসেন মানিক।
সংগঠনের সভাপতি বদরুল খান ও সাধারণ সম্পাদক রোকন হাকিমের নেতৃত্বে কার্যকরী পরিষদের সদস্যরা জি কে গউছের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলিম, কার্যকরী পরিষদের সদস্য ফজল খান এবং সহ-সভাপতি লোকমান হোসেন লুকু, শামীম আহমেদ, শফিউদ্দিন তালুকদার ও জাবেদ উদ্দিন।
আলোচনা পর্বে বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, জালালাবাদ অ্যাসোসিয়েশনের বোর্ড অব ট্রাস্টির সাবেক সদস্য অ্যাডভোকেট নাসির উদ্দিন, সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন সেকিল চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, রাজনীতিবিদ ও ব্যবসায়ী তোফায়েল চৌধুরী লিটন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক ট্রাস্টি বোর্ডের সদস্য আবদুস শহীদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও ব্যবসায়ী বিলাল চৌধুরী, বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সাবেক সভাপতি মস্তফা কামাল, ইঞ্জিনিয়ার রহমান সায়েম এবং লাখাই ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলাম তালুকদার, কুলাউড়া অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা বাশির রহমান, কুলাউড়া অ্যাসোসিয়েশন অব আমেরিকার সাবেক সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ।
আরো বক্তব্য দেন অ্যাডভোকেট সালেহ আহমেদ, ছাত্রনেতা মিজানুর রহমান মিজান, আতিকুল হক আহাদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট দারাদ আহমেদ, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সৈয়দ জিয়াউল হাসান আসাদ, হবিগঞ্জ সদর সমিতির সভাপতি তাজুল ইসলাম মানিক, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সভাপতি সাব্বির হোসেন এবং হবিগঞ্জ জেলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নোমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের বোর্ড অব ট্রাস্টির সদস্য বদরুন নাহার খান মিতা ও সৈয়দ নাজমুল হাসান কুবাদ, এবং আজাদুল ইসলাম, সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার ও বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য আজিমুর রহমান বুরহান,  প্রমুখ। 
আরো উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সোসাইটির সাবেক ট্রাস্টি বোর্ডের সদস্য মকবুল রহিম চুনই, চুনারুঘাট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শাহ সাদেক, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির উপদেষ্টা গোলাম সারওয়ার চৌধুরী, বিয়ানীবাজার সমিতির উপদেষ্টা গহর চৌধুরী কিনু, সাবেক উপদেষ্টা শমীর উদ্দিন, আহমেদ মোস্তফা বাবুল প্রমুখ। 
হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আকবর হোসেন স্বপন, উপদেষ্টা অ্যাডভোকেট সালেহ আহমদ, গোলাম রাব্বি সিতু, তাজুল ইসলাম তালুকদার, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু, কোষাধ্যক্ষ রুবেল মিয়া, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফখরুল আবেদীন, প্রচার ও দপ্তর সম্পাদক সৈয়দ জিয়াউল হাসান আসাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জহির আহমেদ রাহুল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুকিত চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভূঁইয়া এবং সাবেক সহ-সভাপতি আশফাকুল হক চৌধুরী ও গিয়াসউদ্দিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির সভাপতি তাজুল ইসলাম মানিক, মাধবপুর ফাউন্ডেশনের সহসভাপতি মোহাম্মদ কয়েস চৌধুরী, মাহরিন মাল্টি সার্ভিসের কর্ণধার মোশাররফ চৌধুরী এবং নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ।
অন্যান্যদের মধ্যে ছিলেন রাজনীতিবিদ ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোহাম্মদ আলমগীর মিয়া, রাজনীতিবিদ আব্দুল ওহিদ সাহেল, সাবেক ছাত্রনেতা কামাল চৌধুরী প্রমুখ।
আসন্ন বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সেলিম-আলী পরিষদের সহ-সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান কামরুল, কোষাধ্যক্ষ পদপ্রার্থী নওশাদ হায়দার, সাহিত্য সম্পাদক পদপ্রার্থী রোমানা আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক পদপ্রার্থী রিজু মোহাম্মদ, স্কুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক পদপ্রার্থী মাঈন উদ্দিন বাবুল এবং কার্যকরী পরিষদের সদস্য পদপ্রার্থী মোহাম্মদ উজ্জ্বল বিপুল ও শামীম আহমেদও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি আব্দুল মোসাব্বির, সাংবাদিক খলকু কামাল, রাজনীতিবিদ রিপন মিয়া এবং মোহাম্মদ হুসেন আহমেদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার এ সংবর্ধনা ও মতবিনিময় সভা বৃহত্তর সিলেটের প্রবাসীদের মিলনমেলার পাশাপাশি তাঁদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে ওঠে।
অনুষ্ঠানে অংশ নেওয়া বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বলেন, প্রবাসীরা শুধু দেশের অর্থনীতিতে অবদান রাখছেন না, দেশের উন্নয়ন ও সামাজিক অগ্রগতির সঙ্গেও নিবিড়ভাবে যুক্ত রয়েছেন। তাই তাঁদের সমস্যা ও দাবি জাতীয় পর্যায়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। 
উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, হুইপ জি কে গউছের মাধ্যমে নিউইয়র্ক-ঢাকা সরাসরি ফ্লাইট পুনরায় চালু, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, প্রবাসীদের সম্পত্তির নিরাপত্তা এবং সরকারি সেবা প্রাপ্তির জটিলতা নিরসনের দাবিগুলো সরকারের সংশ্লিষ্ট মহলে পৌঁছাবে।
প্রবাসীদের প্রত্যাশা, তাঁদের দাবি শুধু সংবর্ধনা ও মতবিনিময়ের আলোচনায় সীমাবদ্ধ থাকবে না; সরকারের নীতিনির্ধারণ ও বাস্তব পদক্ষেপেও তার প্রতিফলন ঘটবে।
প্রবাসী হবিগঞ্জবাসীর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা
জাতীয় সংসদের হুইপ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়—ম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ বলেছেন, তাঁকে সংসদ থেকে দূরে রাখতে দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র হয়েছে।
তিনি বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল হবিগঞ্জের চারটি আসনে প্রার্থী দিলেও পরে তিনটি আসন থেকে প্রার্থী প্রত্যাহার করে তাদের সব শক্তি হবিগঞ্জ-৩ আসনে কেন্দ্রীভূত করে। বিগত সরকারের সময় ক্ষমতার অপব্যবহারকারীরা এবং দেশ-বিদেশে পালিয়ে থাকা ব্যক্তিরা একজোট হয়ে তাঁকে সংসদে যাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করেছেন। কিন্তু ইজ্জতের ফয়সালা আকাশ থেকেই আসে। সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন তিনি।
গত ১১ অক্টোবর রোববার নিউইয়র্কে প্রবাসী হবিগঞ্জবাসীর উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জি কে গউছ।
নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে রাজনীতি করেছি, বহুবার বিপদের মুখোমুখি হয়েছি, ১ হাজার ৫১৭ দিন কারাভোগ করেছি। কিন্তু এক দিনের জন্যও ঈমান বিক্রি করিনি। কোনো অন্যায়ের সঙ্গে আপস করিনি, কোনো অপশক্তির সামনে মাথা নত করিনি।
জি কে গউছ আরো বলেন, ভিন্নমত ও ভিন্ন পথের মানুষ একসঙ্গে চলতে পারাই গণতন্ত্রের সৌন্দর্য। যারা ভিন্ন দলের ও ভিন্নমতের মানুষকে দমন করতে চেয়েছিল, তারাই এখন বাড়ি ও দেশ ছেড়ে পালিয়েছে। তিনি বলেন, আমরা মানুষের সঙ্গে থাকতে চাই, মানুষের পাশে থাকতে চাই এবং মানুষের কল্যাণে রাজনীতি করতে চাই।
অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জিল্লুর রহমান জিলু এবং নিউইয়র্ক সিটি মেয়র অফিসের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মীর আবুল বাশার। সভায় প্রবাসী হবিগঞ্জবাসীর বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]