আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টসের (এএবিইএ) নিউইয়র্ক চ্যাপ্টার আগামী ২৪ অক্টোবর শনিবার দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট আয়োজন করছে। দিনব্যাপী এ আয়োজনে প্রকৌশলী, স্থপতি, শিক্ষার্থী, পেশাজীবী, তাদের পরিবার, কমিউনিটি নেতা ও বিশিষ্ট অতিথিরা অংশ নেবেন। সম্মেলনে পেশাগত উন্নয়ন, প্রযুক্তিগত জ্ঞান বিনিময়, ক্যারিয়ার গঠন, নেটওয়ার্কিং এবং বাংলাদেশি ঐতিহ্য ও সংস্কৃতি উদযাপনে গুরুত্ব দেওয়া হবে।
নিউইয়র্কের বেলেরোজে অবস্থিত ম্যালিন ব্যাংকোয়েট হলে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। ঠিকানা ২৪১-০৭ জ্যামাইকা অ্যাভিনিউ, বেলেরোজ, নিউইয়র্ক ১১৪২৬। আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এএবিইএ নিউইয়র্ক চ্যাপ্টারের নির্বাচিত সভাপতি মো. আমিনুল ইসলাম, পিই, সিইএম, ইবিসিপি।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, সম্মেলনে দিনব্যাপী কারিগরি সেমিনার, প্রকৌশল ও স্থাপত্য খাতের পেশাজীবীদের জন্য চাকরির মেলা, শিশুদের বিজ্ঞান মেলা ও শিল্প প্রতিযোগিতা এবং বিভিন্ন পারিবারিক কার্যক্রম থাকবে। পাশাপাশি প্রকৌশল, স্থাপত্য, সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা ও শিল্প খাতের বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেবেন। দিন শেষে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশি ঐতিহ্য ও কমিউনিটির অর্জন উদযাপন করা হবে।
চাকরির মেলায় শিক্ষার্থী, অভিজ্ঞ পেশাজীবী ও সম্ভাব্য নিয়োগদাতাদের মধ্যে যোগাযোগের সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা কর্মসংস্থান, ক্যারিয়ার উন্নয়ন এবং পেশাগত যোগাযোগ সম্প্রসারণের সুযোগ পাবেন বলে আশা করছেন আয়োজকেরা।
শিশুদের বিজ্ঞান মেলা ও শিল্প প্রতিযোগিতাও এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ। এসব কার্যক্রমের মাধ্যমে শিশু-কিশোরদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে আগ্রহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা ও অর্জন পরিবার এবং বৃহত্তর পেশাজীবী কমিউনিটির সামনে তুলে ধরতে পারবে।
এএবিইএ নিউইয়র্ক চ্যাপ্টার একটি অলাভজনক ৫০১(সি)(৩) সংস্থা। সংগঠনটির তথ্য অনুযায়ী, এর সঙ্গে ৬০০-এর বেশি প্রকৌশলী ও স্থপতি যুক্ত রয়েছেন। সদস্যরা নিউইয়র্ক সিটি ও আশপাশের এলাকায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা এবং বিভিন্ন পেশাগত প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিন ধরে সংগঠনটি বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ও স্থপতিদের মধ্যে পেশাগত যোগাযোগ জোরদার, জ্ঞান বিনিময়, মেন্টরশিপ এবং নতুন প্রজন্মের ক্যারিয়ার উন্নয়নে কাজ করছে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের তরুণদের প্রকৌশল, স্থাপত্য, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগানোও সংগঠনটির অন্যতম লক্ষ্য।
এএবিইএ নিউইয়র্ক চ্যাপ্টারের পক্ষ থেকে সদস্য, প্রকৌশলী, স্থপতি, শিক্ষার্থী, পরিবার, বন্ধু, শিল্প খাতের পেশাজীবী ও কমিউনিটি নেতাদের সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকদের আশা, এই সম্মেলন পেশাগত সম্পর্ক উন্নয়ন, নতুন প্রজন্মকে উৎসাহিত করা এবং বাংলাদেশি কমিউনিটির মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করতে ভূমিকা রাখবে।