সহিংস হয়ে উঠেছে ফ্রান্সের বিক্ষোভ, গ্রেপ্তার ১৮০০

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ১৭:১৮ , অনলাইন ভার্সন
ফ্রান্সে মূল্যস্ফিীতির বিরদ্ধে চলতে থাকা বিক্ষোভ সহিংস হয়ে উঠেছে। সাধারণ মানুষের বিক্ষোভ প্রদর্শনের সময় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের মতো ঘটনার কারণে ১,৮০০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে ১৮ অক্টোবর (রবিবার) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ নিশ্চিত করেছেন। খবর বার্তা সংস্থা এএফপির।

সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্সে’ দেওয়া এক পোস্টে লরেন্ট নুনেজ বলেন, ‘১,৮০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এসব অপকর্মের পরিকল্পনাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে বর্তমানে তদন্ত প্রক্রিয়া চলছে।’

প্যারিস, মার্সেই, লিওঁ, বোর্দোসহ অন্যান্য প্রধান শহরে ঘটে যাওয়া এই সহিংসতা মূলত মার্কিন-ইরান যুদ্ধের ফলে সৃষ্ট উচ্চ মূল্যস্ফীতির বিরুদ্ধে আয়োজিত গণবিক্ষোভের অংশ হিসেবে ছড়িয়ে পড়ে। ফ্রান্সের হাই স্কুলগুলোতে ক্লাসরুমের নাজুক পরিবেশ ও অব্যবস্থাপনার প্রতিবাদে শিক্ষার্থীদের টানা চার সপ্তাহের বিক্ষোভের পরপরই এই ঘটনা ঘটল, যার কয়েকটি আগেও সহিংস রূপ ধারণ করেছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ পুলিশের সঙ্গে সংঘর্ষ, কয়েকটি সরকারি ভবনে অগ্নিসংযোগ বা ভাঙচুর এবং দোকানে ব্যাপক লুটপাটের জন্য কয়েক হাজার উগ্র-বামপন্থি ব্যক্তিদের দায়ী করেন। তিনি বলেন, ‘সম্পদের যে ক্ষতি হয়েছে তা বেশ মারাত্মক, বিশেষ করে কয়েকশ দোকান মালিকের জন্য এটি অত্যন্ত ক্ষতি ডেকে এনেছে।’

নুনেজ জানান, বিক্ষোভের সময় প্রায় ৫০০ পুলিশ সদস্য, দমকলকর্মী ও স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন, তবে এই সংখ্যাটি শেষ পর্যন্ত পরিবর্তিত হতে পারে। তিনি আরও যোগ করেন, যারা দেশে বিশৃঙ্খলা ও সহিংসতা চাপিয়ে দিতে চায়, তাদের কাছে ফ্রান্স কখনো নতি স্বীকার করবে না।

ঠিকানা/এএস 
 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]